সল্টলেকের আরডিবি মলের পার্কিং থেকে অপহরণ ব্যবসায়ী! গ্রেফতার ৪

কলকাতা: সল্টলেক সেক্টর ফাইভের আরডিবি মলের (Salt Lake)পার্কিং এলাকা থেকে এক ৩৯ বছর বয়সি ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে মলের নিরাপত্তারক্ষীদের তৎপরতা এবং…

salt-lake-businessman-abduction

কলকাতা: সল্টলেক সেক্টর ফাইভের আরডিবি মলের (Salt Lake)পার্কিং এলাকা থেকে এক ৩৯ বছর বয়সি ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে মলের নিরাপত্তারক্ষীদের তৎপরতা এবং পুলিশের দ্রুত পদক্ষেপের জেরে মাত্র দুই ঘণ্টার মধ্যেই অপহৃত ব্যক্তিকে নদিয়ার হরিণঘাটা এলাকা থেকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। একই সঙ্গে অপহরণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ঘটনাটির নেপথ্যে ব্যক্তিগত আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ থাকতে পারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল প্রায় ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। ওই ব্যক্তি সেক্টর ফাইভের অফিস এলাকা থেকে নিজের মোটরসাইকেলে বেরিয়ে আরডিবি মলের পার্কিংয়ে পৌঁছনোর পরই চারজন ব্যক্তি তাঁকে ঘিরে ধরে। অভিযোগ, প্রথমে তাঁকে মারধর করা হয়, তারপর জোর করে একটি গাড়িতে তুলে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

Advertisements

আরও দেখুনঃ আরশোলাদের সমর্থনের কথা বলে বিতর্ক উস্কালেন মমতা

ঘটনাটি দেখে মলের নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে অপহরণের খবর জানান। শুধু তাই নয়, যে গাড়িতে অপহৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছিল, তার নম্বরও পুলিশের হাতে তুলে দেন তাঁরা।

এই তথ্য হাতে পাওয়ার পরই বিধাননগর সিটি পুলিশের বিভিন্ন দল তৎপর হয়ে ওঠে। আশপাশের থানাগুলিকে সতর্ক করা হয় এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপহরণকারীদের গাড়ির সম্ভাব্য রুট চিহ্নিত করা শুরু হয়। একই সঙ্গে অপহৃত ব্যক্তির মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে তাঁর পরিচয় নিশ্চিত করা হয় এবং তদন্ত আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হয়।

আরও দেখুনঃ রাজারহাট বিস্ফোরণে জঙ্গি যোগ? পুলিশের জালে শামীম-শাহেনশাহ

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্যের সাহায্যে অপহরণকারীদের গাড়ির গতিবিধি নজরে রাখা হয়। তদন্তে জানা যায়, গাড়িটি নদিয়া জেলার হরিণঘাটার দিকে যাচ্ছে। এরপরই বিধাননগর পুলিশের সঙ্গে যোগাযোগ করে নদিয়া জেলা পুলিশকে সতর্ক করা হয়। দুই জেলার পুলিশের যৌথ অভিযানে সন্ধ্যা ৭টার কিছু পর হরিণঘাটা এলাকায় গাড়িটিকে আটকানো হয়।

গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িতে থাকা চারজনকেই আটক করে হরিণঘাটা থানার পুলিশ। পরে তাঁদের বিধাননগর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর অভিযুক্তদের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

আরও দেখুনঃ অভিষেকের বিলম্বিত বোধোদয়ে বিস্ফোরক শতাব্দী