দার্জিলিংয়ে প্রার্থী দিচ্ছে না তৃণমূল, জোটেই ভরসা মমতার

কলকাতা: পাহাড়ের রাজনীতিতে কৌশলগত পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, দার্জিলিংয়ের তিনটি আসনে কোনও প্রার্থী দেবে না তাঁর দল৷ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
government job compensation

কলকাতা: পাহাড়ের রাজনীতিতে কৌশলগত পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, দার্জিলিংয়ের তিনটি আসনে কোনও প্রার্থী দেবে না তাঁর দল৷ ওই আসনগুলিতে আনীত থাপার নেতৃত্বাধীন শক্তির সঙ্গেই জোট বেঁধে লড়াই করবে তৃণমূল৷

মুখ্যমন্ত্রী বলেন, “দার্জিলিংয়ে ৩টে সিট আমরা লড়ছি না৷ আনীত থাপারা আছে, ওদের সঙ্গে আমরা আছি৷ বাকি ২৯১টি আসনে আমরা প্রার্থী দিচ্ছি৷” দলীয় প্রার্থী তালিকা নিয়ে সম্ভাব্য অসন্তোষের কথাও স্বীকার করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, “যারা টিকিট পাননি, তারা যেন ভুল না বোঝেন৷ তাদের অন্যভাবে দায়িত্ব দেওয়া হবে৷” দলকে ঐক্যবদ্ধ রেখে নির্বাচনে নামার আহ্বান জানান তিনি৷

   

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, “আমরা ৩৬৫ দিন মানুষের পাশে থাকি, আর ওরা শুধু ভোটের সময় সক্রিয় হয়৷” তাঁর অভিযোগ, ভোটের সময় অর্থ বিলি ও বাইরের লোক এনে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে বিরোধী শিবির৷

তিনি আরও সতর্ক করে বলেন, “বাইরের লোক ঢোকালে বাংলার অসম্মান হয়, তার দায়িত্ব তাদেরই নিতে হবে৷”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google