যাত্রী সুবিধায় বড় সিদ্ধান্ত, রবিবার ভোর ৪টে থেকেই মিলবে মেট্রো পরিষেবা

মেট্রো (Kolkata Metro Service) যাত্রীদের জন্য সুখবর। আগামী ২১ জুন, রবিবার বিশেষ পরিষেবা চালু করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ওই দিন ভোর ৪টে থেকেই শুরু হবে…

Kolkata Metro increases Yellow Line frequency and extends operation hours

মেট্রো (Kolkata Metro Service) যাত্রীদের জন্য সুখবর। আগামী ২১ জুন, রবিবার বিশেষ পরিষেবা চালু করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ওই দিন ভোর ৪টে থেকেই শুরু হবে মেট্রো চলাচল, যা সাধারণ দিনের সময়সূচির তুলনায় অনেক আগেই পরিষেবা পাওয়ার সুযোগ করে দেবে যাত্রীদের। মূলত আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং একই দিনে অনুষ্ঠিত নিট-ইউজি (NEET-UG Exam) পরীক্ষার কথা মাথায় রেখেই এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২১ জুন রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষে রেড রোডে বড়সড় কর্মসূচির আয়োজন করা হয়েছে, যেখানে সাধারণ মানুষের পাশাপাশি বিশিষ্ট(Kolkata Metro Service) ব্যক্তিরাও অংশ নেবেন। এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এই যোগ দিবসের কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। ফলে সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে মানুষের যাতায়াত বাড়বে বলে অনুমান করা হচ্ছে।

   

অন্যদিকে একই দিনে রয়েছে গুরুত্বপূর্ণ নিট-ইউজি পরীক্ষা (NEET-UG Exam)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবেন। এই দুই বড় কর্মসূচির কারণে স্বাভাবিকভাবেই গণপরিবহণে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই চাপ সামলাতে এবং যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই মেট্রো কর্তৃপক্ষ এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

মেট্রো সূত্রে জানা যায়, ২১ জুন ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে অতিরিক্ত পরিষেবা চালানো হবে। সাধারণত রবিবার ব্লু লাইনে ১৫২টি মেট্রো চলাচল করে। কিন্তু বিশেষ এই দিনে মোট ২১৪টি মেট্রো (১০৭ আপ ও ১০৭ ডাউন) চালানো হবে। এর ফলে যাত্রীদের জন্য অপেক্ষার সময় কমবে এবং ভিড়ও অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ভোর ৪টে থেকে সকাল ৮টা পর্যন্ত সময়কালে আপ ও ডাউন লাইনে প্রতি ১৪ থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো চলবে। এই সময়টিকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে, কারণ যোগ দিবসের কর্মসূচি ও পরীক্ষার্থীদের যাতায়াত মূলত এই সময়ের মধ্যেই বেশি থাকবে।

প্রথম মেট্রো পরিষেবার ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সাধারণত সকাল ৯টায় প্রথম মেট্রো শুরু হলেও ২১ জুন তা ভোর ৪টেই চালু হবে। একইভাবে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম, মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, এবং মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর রুটেও ভোর ৪টে থেকেই পরিষেবা পাওয়া যাবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক রুটে সমান্তরালভাবে পরিষেবা শুরু করা হবে।

গ্রিন লাইনের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। সাধারণত রবিবার গ্রিন লাইনে ১০৮টি মেট্রো চলে। কিন্তু ২১ জুন এই সংখ্যা বাড়িয়ে মোট ১৭৩টি মেট্রো (৮৭ আপ ও ৮৬ ডাউন) করা হয়েছে। ভোর ৪টে থেকে সকাল ৯টা পর্যন্ত এই লাইনে ১০ থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো চলবে। এরপর দিনভর স্বাভাবিক রবিবারের সময়সূচি অনুযায়ী পরিষেবা চলবে।

মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে যাত্রীদের অনেকটাই স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে পরীক্ষার্থীরা এবং যোগ দিবসের কর্মসূচিতে অংশ নিতে যাওয়া মানুষজন আগেভাগে গন্তব্যে পৌঁছাতে পারবেন। একইসঙ্গে বাড়তি ট্রেন চলার কারণে ভিড় নিয়ন্ত্রণও সহজ হবে।