‘আমি সিদ্ধান্তের অংশ ছিলাম না’, ফিরহাদের ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর মন্তব্যে

তারাতলার কারখানার ছাদ ভেঙে পড়ার ঘটনার পর রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। ঘটনায় কলকাতার প্রাক্তন মেয়রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী, এমনকি বিধানসভায় সংশ্লিষ্ট…

Firhad Hakim Breaks Silence on CM’s Allegation Hinting at Ex-Mayor

তারাতলার কারখানার ছাদ ভেঙে পড়ার ঘটনার পর রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। ঘটনায় কলকাতার প্রাক্তন মেয়রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী, এমনকি বিধানসভায় সংশ্লিষ্ট নকশা অনুমোদনের নথি দেখিয়ে তিনি কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, যাঁরা এই ঘটনায় জড়িত থাকবেন, তাঁদের কাউকেই রেয়াত করা হবে না। শুধু তাই নয়, নতুন আইন এনে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার কথাও তিনি উল্লেখ করেছেন।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) । তিনি দাবি করেছেন, নির্মাণের নকশা অনুমোদন বা বিল্ডিং প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে মেয়রের কোনও সরাসরি এক্তিয়ার থাকে না। তাঁর কথায়, পুরো বিষয়টি সম্পূর্ণভাবে কলকাতা পুরনিগমের বিল্ডিং ডিপার্টমেন্ট এবং সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটির হাতে থাকে।

   

ফিরহাদ হাকিম(Firhad Hakim) বলেন, “কোনও নির্মাণের নকশা খতিয়ে দেখা বা অনুমোদন দেওয়ার দায়িত্ব মেয়রের নয়। বিল্ডিং ডিপার্টমেন্টই পুরো প্রক্রিয়া দেখে। মেয়র হিসেবে আমার সেখানে সরাসরি কোনও ভূমিকা নেই। শুধু আমার নয়, কোনও মেয়রেরই এই বিষয়ে এক্তিয়ার থাকে না।” তিনি আরও দাবি করেন, প্রযুক্তিগত বিষয়গুলো যাচাই করে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা, এবং তার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

তারাতলার ঘটনায় ভেঙে পড়া নির্মীয়মাণ গুদামের নকশা সংক্রান্ত একটি নথিতে ফিরহাদ হাকিমের সই রয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন। সেই প্রসঙ্গে ফিরহাদ জানান, বিষয়টি তিনি নিজেও খতিয়ে দেখেছেন এবং তাঁর বক্তব্য, সেখানে যে সই রয়েছে তা মূলত প্রশাসনিক প্রক্রিয়ার একটি অংশমাত্র। (Firhad Hakim) তাঁর ভাষায়, “যদি কোথাও আমার সই থেকেও থাকে, তা ফর্ম্যালিটি ছাড়া কিছু নয়। এমবিসি বা মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটিতে টেকনিক্যাল লোকজন থাকেন। তাঁরা পুরো বিষয়টি যাচাই করেন।”

তিনি আরও বলেন, মেয়রের ভূমিকা মূলত প্রশাসনিক সমন্বয়ের মধ্যে সীমাবদ্ধ। কোন বিল্ডিং বেআইনি,(Firhad Hakim) কোনটি বৈধ, বা কোনটি ভাঙা হবে (Firhad Hakim) এসব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মেয়রের নেই। এমনকি কোন নির্মাণকে নোটিস পাঠানো হবে বা কোনটি ভাঙা হবে, সেই সিদ্ধান্তও সংশ্লিষ্ট দপ্তর নেয় বলে দাবি করেন তিনি।

ফিরহাদের বক্তব্য অনুযায়ী, তিনি খোঁজ নিয়ে জেনেছেন যে তারাতলার ওই গোডাউনটি বেআইনি নির্মাণ ছিল না। তবে সেখানে কিছু ক্ষেত্রে তদারকির ঘাটতি থাকতে পারে বলে তিনি স্বীকার করেন। তবে সেই তদারকির দায় পুরোপুরি মেয়র বা কমিশনারের উপর বর্তায় না বলেই তাঁর দাবি।

তিনি বলেন, “বিল্ডিং ডিপার্টমেন্টের নিজস্ব কাঠামো রয়েছে। কমিশনারের মাধ্যমে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া হয়। কিন্তু তার মানে এই নয় যে মেয়র প্রতিটি ফাইল সরাসরি দেখেন বা সিদ্ধান্ত নেন।” তাঁর মতে, প্রশাসনিক ব্যবস্থার জটিল কাঠামোর মধ্যে দায়িত্ব বণ্টন নির্দিষ্টভাবে করা থাকে।