সোনার দামে বড়সড় ধাক্কা আসছে! ২০২৬-এ পতনের ইঙ্গিত?

প্রতিদিনই সোনার দাম শুনে চমকে উঠছেন আমজনতা। দিল্লির বাজারে ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে প্রতি ১০ গ্রামে ১,৮৩,০০০ টাকায় পৌঁছে সাম্প্রতিক সময়ে এক ঐতিহাসিক রেকর্ড…

Gold Prices Could Take a Hit in 2026, Analysts Suggest

প্রতিদিনই সোনার দাম শুনে চমকে উঠছেন আমজনতা। দিল্লির বাজারে ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে প্রতি ১০ গ্রামে ১,৮৩,০০০ টাকায় পৌঁছে সাম্প্রতিক সময়ে এক ঐতিহাসিক রেকর্ড তৈরি করেছে। এই অভূতপূর্ব মূল্যবৃদ্ধি শুধু সাধারণ ক্রেতাদেরই নয়, বিনিয়োগকারী ও বাজার বিশেষজ্ঞদের মধ্যেও নতুন করে আলোচনার ঝড় তুলেছে। বিয়ের মরসুমে সোনা তো খুবই প্রয়োজনীয়। তাই মধ‌্যবিত্তরে চিন্তার ভাঁজ পরেছে কপালে।

বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক টানাপোড়েন, ডলার সূচকের ওঠানামা এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সুদের হার সংক্রান্ত নীতির প্রভাব সব মিলিয়েই আন্তর্জাতিক বাজারে সোনার দাম চড়া রয়েছে। তার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। ভারত যেহেতু সোনার বড় আমদানিকারক দেশ, তাই আন্তর্জাতিক দামের সঙ্গে সঙ্গে টাকার বিনিময় হার ও সরকারি শুল্ক নীতিও সোনার দামের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে।

   

এই পরিস্থিতিতে সামনে রয়েছে ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট। বাজেট মানেই বাজারে নতুন প্রত্যাশা ও সংশয়।বিনিয়োগকারীদের মধ্যে আরেকটি বড় প্রশ্ন হল সরকার কি সোনার বিকল্প বিনিয়োগকে আরও উৎসাহিত করবে? যেমন সোভরিন গোল্ড বন্ড (SGB), ডিজিটাল গোল্ড বা গোল্ড ETF। যদি বাজেটে এই ক্ষেত্রগুলিতে কর ছাড় বা নতুন সুবিধা ঘোষণা করা হয়। এর ফলেও বাজারদরে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।