Jalpaiguri: থানার মধ্যে তুমুল নাচ পুলিশ কর্মীদের, উঠল সমালোচনার ঝড়

অফিসের মধ্যে চলছিল উদ্দাম নাচ, সোশ্যাল মিডিয়ায় পুলিশ কর্মীদের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে গিয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

অফিসের মধ্যে চলছিল উদ্দাম নাচ, সোশ্যাল মিডিয়ায় পুলিশ কর্মীদের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে গিয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি অভিজিৎ সিনহা সহ পুলিশ ও ট্রাফিক কর্মীরা উদ্দাম নাচে ব্যস্ত থানার মধ্যে নাচ্ছেন। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি।

এদিকে থানার মধ্যে ট্রাফিক গার্ডের অফিসে পুলিশ অফিসার এবং সিভিক সহ অন্যান্য কর্মীদের এই উদ্দাম নাচের ভাইরাল ভিডিও নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। ভিডিওতে দেখা যাচ্ছে, অনেকেরই গায়ে জামা নেই।

   

প্রশ্ন উঠতে শুরু করেছে, পথে ঘাটে যারা বাইক ও গাড়ির চালকদের বেআইনি চলাফেরার বিরুদ্ধে দিনরাত অভিযানে ব্যস্ত থাকেন খোদ তারাই কীভাবে এহেন অশ্লীল কাণ্ড ঘটালেন। শুধু তাই নয়, অভিযোগ উঠছে ভিডিওতে যারা রয়েছেন তাঁরা সকলেই মত্ত অবস্থায় ছিলেন।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google