৭০ কোটির জাল নোট-বিলাসবহুল গাড়ি সমেত দম্পতি গ্রেফতার বেলঘরিয়ায়

কলকাতা: এবার জাল নোটের ডেরা খোদ উত্তর ২৪ পরগনায়। বেলঘরিয়ায় (Belgharia)একটি বড় ধরনের জাল নোটের চক্র ভেঙে দিয়েছে নেপাল পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ অভিযান। এই অভিযানে প্রায় ...

By Sudipta Biswas

Published:

Follow Us
belgharia-fake-currency-racket-70-crore-counterfeit-notes-arrest

কলকাতা: এবার জাল নোটের ডেরা খোদ উত্তর ২৪ পরগনায়। বেলঘরিয়ায় (Belgharia)একটি বড় ধরনের জাল নোটের চক্র ভেঙে দিয়েছে নেপাল পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ অভিযান। এই অভিযানে প্রায় ৭০ কোটি টাকার জাল ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে সাতজনকে, যাদের মধ্যে একটি দম্পতি রয়েছে। এতো টাকা মূল্যের জাল নোট সীমান্ত পেরিয়ে কিভাবে ঢুকল তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

গত রবিবার, উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভা এলাকার বেলঘরিয়ার একটি ফ্ল্যাটে অভিযান চালায় নেপাল পুলিশের গোয়েন্দা শাখা, যাতে সহায়তা করে পশ্চিমবঙ্গ পুলিশ। ফ্ল্যাটটি শরৎপল্লি এলাকায় অবস্থিত। সেখান থেকে লোহার ট্রাঙ্কে লুকানো অবস্থায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল নোট। নোটগুলোর মান খুব উন্নতমানের, যাতে সাধারণ মানুষের পক্ষে আসল-নকল বোঝা কঠিন। এছাড়া বাজেয়াপ্ত করা হয়েছে ১২টি মোবাইল ফোন এবং একটি বিলাসবহুল গাড়ি।

   

আরও দেখুনঃ আমেরিকায় আম্বানির মেগা প্রজেক্ট! ট্রাম্পের ঘোষণায় রিলায়েন্স শেয়ারে মিশ্র প্রতিক্রিয়া

গ্রেফতার হওয়া দম্পতির নাম দীপা ধর এবং অরিন্দম ধর। তারা কয়েক বছর ধরে এই ফ্ল্যাটে থাকতেন। তদন্তকারীরা জানিয়েছেন, ২০২৪ সালে এই দম্পতি নেপালে গিয়েছিলেন। সেখান থেকেই তারা জাল নোটের এই কারবারে জড়িয়ে পড়েন বলে সন্দেহ করা হচ্ছে। এটি একটি ক্রস-বর্ডার চক্র, যার সঙ্গে আন্তর্জাতিক স্মাগলিং নেটওয়ার্ক যুক্ত। অভিযুক্তদের মধ্যে একজন নেপালি নাগরিকও রয়েছেন।অভিযোগ উঠেছে, দম্পতি বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে ভিডিয়ো কলে যোগাযোগ করতেন।

তারা জাল নোটের বান্ডিল দেখিয়ে প্রলোভন দেখাতেন বিনিয়োগ করলে টাকা দ্বিগুণ হয়ে যাবে। এভাবে তারা মানুষকে ফাঁদে ফেলতেন। ফ্ল্যাটটিতে প্রায়ই সন্দেহজনক উচ্চপ্রোফাইল পার্টি হতো। রাশিয়ান ডান্সার, মদের আসর, দেশ-বিদেশের লোকজনের আনাগোনা এসবের আড়ালে চলত জাল নোটের লেনদেন। এই ধরনের বিলাসী জীবনযাপনই তাদের সন্দেহের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল। আপাতত এই ঘটনা নিয়ে নেপাল এবং রাজ্য পুলিশ উভয়েই তদন্ত চালাচ্ছে এবং খতিয়ে দেখা হচ্ছে এই জাল নোটের শিকড় কতদূর ছড়িয়েছে।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.