Kolkata Police: দুর্গা পুজোর ভিড়ে কে দুষ্কৃতি? কলকাতা পুলিশের অদৃশ্য চোখ তৈরি

পুজোময় বাংলায় নিরাপত্তার প্রস্তুতি আরও জোরদার করল (kolkata police) কলকাতা পুলিশ। এই নিয়ে বৈঠক করেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেন, “পুজোতে কলকাতা পুলিশ জনসাধারণের সম্পূর্ণ নজরদারি ...

By Rana Das

Published:

Follow Us

পুজোময় বাংলায় নিরাপত্তার প্রস্তুতি আরও জোরদার করল (kolkata police) কলকাতা পুলিশ। এই নিয়ে বৈঠক করেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেন, “পুজোতে কলকাতা পুলিশ জনসাধারণের সম্পূর্ণ নজরদারি চালায়। এইবছর বিশ্বকাপ খেলা রয়েছে। আমরা তার জন্য বাড়তি প্রস্তুতি নিয়েছি। যথেষ্ট ব্যবস্থা থাকবে, কোনও চিন্তার কারণ নেই।”

পুসিশ কমিশনার জানান, ট্রাফিকের তরফে সব ব্যবস্থা নেওয়া হবে। ট্রাফিক সচল রাখতে, শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যানজট এড়াতে সম্পূর্ণ চেষ্টা করা হবে। গড়িয়া গার্ডের আউট পোস্ট চালু করা হয়েছে। গুরুত্বপূর্ণ বাইপাসের করিডরও গাড়ির গতি ঠিক রাখতে শুরু করা হয়েছে।আবার, উৎসবমুখর দিনগুলিতে শহরে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে ও নিরাপত্তা সুনিশ্চিত করতেও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ।

   

এবছর পুজোয় আরও বেশি ফেস রেকগনিশন ক্যামেরা বসানো হচ্ছে। এই ধরনের ক্যামেরায় ডেটা বেস থাকে। যেখান কোনও ব্যক্তিকে শনাক্ত করতে হয়, তার জন্য তথ্য মজুত করে দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে আরও বেশ কিছু নতুন প্রযুক্তি পুলিশ নেবে বলে আশ্বাস দিয়েছেন।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google