আরজি কর হাসপাতালে ১৬৩ ধারা জারি করল পুলিশ

আরজি কর নিয়ে এবার বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। এবার আরজি কর হাসপাতাল (RG Kar) ও সংলগ্ন রাস্তা ঘিরে বিএনএসএস-এর ১৬৩ ধারায় সাত দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আরজি কর নিয়ে এবার বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। এবার আরজি কর হাসপাতাল (RG Kar) ও সংলগ্ন রাস্তা ঘিরে বিএনএসএস-এর ১৬৩ ধারায় সাত দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ।

এর অর্থ পাঁচ বা ততোধিক ব্যক্তির বেআইনি সমাবেশ, লাঠি, যে কোনও প্রাণঘাতী বা অন্য কোনও অস্ত্র বহন বা শান্তি ভঙ্গ করা যাবে না। জনসাধারণের শান্তি বিঘ্নিত করতে পারে এমন কোনও কাজ নিষিদ্ধ থাকবে। একগেরা চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আগামীকাল ধারাবাহিক সমাবেশ হওয়ার কথা রয়েছে সেগুলি হাসপাতাল বা হাসপাতাল চত্বরে করা যাবে না।

   

বিগত বেশ কিছুদিন ধরে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাই সরগরম বাংলা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে গোটা দেশ জুড়ে চলছে বিক্ষোভ, প্রতিবাদ, মিছিল। প্রতিবাদী মুখর হয়েছে একের পর এক রাজ্য থেকে শুরু করে শহর। সকলের মুখে একটাই কথা, ‘We Want Justice।’

এই ঘটনায় ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের দাবি জানিয়ে তাকে চিঠি লিখেছে চিকিৎসকদের সংগঠন আইএমএ। চিকিৎসকদের নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে।

এদিকে নারী নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের। সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ এবং হস্টেলে নাইট শিফটে কাজ করা মহিলাদের জন্য চালু হচ্ছে একাধিক নতুন নিয়ম ও পরিষেবা।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google