মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এগিয়ে এল মেট্রো, মিলবে বিশেষ পরিষেবা

কলকাতা: রেল, পরিবহন দফতরের পর এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এগিয়ে এল কলকাতা মেট্রো৷ ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা ছাড়াও রয়েছে উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষা৷ তাই এই মাস জুড়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Kolkata Metro

কলকাতা: রেল, পরিবহন দফতরের পর এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এগিয়ে এল কলকাতা মেট্রো৷ ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা ছাড়াও রয়েছে উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষা৷ তাই এই মাস জুড়ে ছাত্রছাত্রীদের সুবিধার্থে শনিবার অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল৷

পূর্ব নির্ধারিত সূচি বদল করেছে মধ্যশিক্ষা পর্ষদ, এগিয়ে এসেছে মাধ্যমিক পরীক্ষার সময়৷ পরীক্ষা শুরু হবে বেলা ১০টা থেকে, চলবে বেলা ১টা পর্যন্ত৷ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশ করতে পারবে৷ প্রশ্নপত্র বিতরণ শুরু হবে বেলা ৯টা ৪৫ থেকে৷

   

তাই বৃহস্পতিবার মেট্রো রেলের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শনিবার আপ এবং ডাউন লাইনে চার জোড়া অতিরিক্ত মেট্রো চলবে৷ অর্থাৎ আপ লাইনে চারটি এবং ডাউনলাইনে চারটি করে মেট্রো চলবে৷ সকাল ৮.২০ মিনিট থেকে ৯টা পর্যন্ত আপ লাইনে দুটি এবং ডাউন লাইনে দুটি করে অতিরিক্ত মেট্রো চলবে৷

এর পাশাপাশি বেলা ১টা থেকে ২টোর মধ্যে আপ ও ব্লু ডাউন লাইনে আরও একজোড়া করে মেট্রো যাতায়াত করবে৷ পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকরা যাতে নিশ্চিন্তে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে পারেন তার জন্যই এই পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছে মেট্রো রেল৷ চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, ৯,২৩,০১৩ জন৷ এদের মধ্যে পুরুষের সংখ্যা ৪,০৫,৯৯৪৷ মহিলা পরীক্ষার্থীদের সংখ্যা ৫,১৭০,১৯ জন৷ পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২৬৭৫টি৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google