Kolkata Fire: ফের সরকারি অফিসে আগুন, পুড়ে ছাই বহু ফাইল

রাজ্যে বারবার সরকারি দফতরে আগুন লাগছে কেন? এই প্রশ্ন উঠছে। প্রতিবারই অগ্নিকাণ্ডে নষ্ট হচ্ছে বহু সরকারি ফাইল। কখনও কলকাতা তো কখনও জেলায় সরকারি ভবনে আগুন লেগে গুরুত্বপূর্ণ ফাইল ...

By Rana Das

Published:

Follow Us

রাজ্যে বারবার সরকারি দফতরে আগুন লাগছে কেন? এই প্রশ্ন উঠছে। প্রতিবারই অগ্নিকাণ্ডে নষ্ট হচ্ছে বহু সরকারি ফাইল। কখনও কলকাতা তো কখনও জেলায় সরকারি ভবনে আগুন লেগে গুরুত্বপূর্ণ ফাইল পুড়ে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার কলকাতায় ফের (Kolkata Fire)সরকারি দফতরে অগ্নিকাণ্ড। নষ্ট বহু ফাইল।

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটি বহুতলের পাঁচ তলায় আগুন লেগেছে। ওই ভবনে রয়েছে রাজ্য জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের একটি অফিস। অগ্নিকাণ্ডে বহু সরকারি ফাইল নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

   

বহুতলে দাউ দাউ করে জ্বলছে আগুন। পাঁচতলা ওই ভবনে একাধিক অফিস।ভিতরে আপাতত কেউ নেই বলেই জানা যাচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google