মেলোনিকে পার্লে’র মেলোডি দিয়ে ‘মেড ইন ইন্ডিয়ার’ প্রচার মোদীর

রোম: বিদেশ সফরে ইতালিতে প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদী। (Modi)রোমে মেলোনির হাতে তুলে দেন পারলে র চকোলেট মেলোডি। এই ভিডিও মুহূর্তে সারা বিশ্বে ভাইরাল হয়ে যায়। ...

By Sudipta Biswas

Published:

Follow Us
modi-gifts-parle-melody-to-meloni-made-in-india-promotion

রোম: বিদেশ সফরে ইতালিতে প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদী। (Modi)রোমে মেলোনির হাতে তুলে দেন পারলে র চকোলেট মেলোডি। এই ভিডিও মুহূর্তে সারা বিশ্বে ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রধানমন্ত্রী মোদীর এই চকোলেট উপহার দেওয়াকে কেন্দ্র করে ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছেন। তবে এই চকোলেট উপহার দেওয়ার আসল কারণ ভারতীয় ব্র্যান্ডের প্রচার। চকোলেটের প্যাকেটের গায়ে পারলে র লোগো দেখিয়ে বিশ্বমঞ্চে আসলে প্রচার করলেন মেড ইন ইন্ডিয়াকে। যা নিয়ে ভারতীয়রা গর্ব করা উচিত।

তবে কেন হঠাৎ করে ইতালিতে মেড ইন ইন্ডিয়ার প্রচার করলেন প্রধানমন্ত্রী ? এর পিছনেও রয়েছে গভীর এক কারণ। ভারতের সমুদ্র পর্যটনকে প্রমোট করতে ২০২৪ সালে ভারতের লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকতে কিছু ফটো শুট করে বিশ্বমঞ্চে ভারতের সমুদ্র সৈকতের সৌন্দর্য তুলে ধরেন মোদী। মোদীর এই প্রমোশনে বিশ্বের মানুষ মালদ্বীপের টিকিট বুকিং ক্যানসেল করে দিয়ে লাক্ষাদ্বীপে ভিড় জমাতে থাকে। আর এই ঘটনায় খাপ্পা হয় মালদ্বীপ।

   

আরও দেখুনঃ অভিষেকের ফ্ল্যাটের যৌথ মালিক সায়নী ঘোষ? আইনি হুঁশিয়ারি সাংসদের

কারণ মালদ্বীপের অর্থনীতির বেশিরভাগটাই চলে ভারতীয়দের পর্যটনের উপর ভিত্তি করে। মালদ্বীপের তিন উপমন্ত্রী মরিয়ম শিউনা, মালশা শরিফ এবং আবদুল্লাহ মাহজুম মজিদ প্রধানমন্ত্রী মোদীকে লক্ষ্য করে ‘ক্লাউন’, ‘জঙ্গি’ এবং ‘ইসরায়েলের হাতের পুতুল’ বলে টুইট করেন। তারা দাবি করেন, ভারত কখনোই সৈকত পর্যটনে মালদ্বীপের সাথে প্রতিযোগিতা করতে পারবে না।

ভারত সরকার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় এবং দিল্লিতে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূতকে তলব করে। চাপের মুখে পড়ে মালদ্বীপ সরকার ওই তিন মন্ত্রীকে প্রথমে বরখাস্ত এবং পরবর্তীতে তারা পদত্যাগ করতে বাধ্য হন। ভারতীয় ট্রাভেল এজেন্সিগুলি যেমন MakeMyTrip মালদ্বীপের টিকিট বুকিং বাতিল বা স্থগিত করে দেয়। হাজার হাজার ভারতীয় পর্যটক তাদের মালদ্বীপ সফর বাতিল করেন, যার ফলে মালদ্বীপের পর্যটন অর্থনীতি বড়সড় ধাক্কা খায়।

অপরদিকে, লাক্ষাদ্বীপ নিয়ে গুগলে অনুসন্ধান রেকর্ড স্তরে (৩,৪০০% বৃদ্ধি) পৌঁছায়। ঠিক এই কারণেই মোদী এবারেও বিদেশের মাটিতে দাঁড়িয়ে দীর্ঘদিনের বন্ধু মেলোনিকে বিদেশি চকোলেট নয় বরং দেশের তৈরী পারলে কোম্পানির চকোলেট দিয়ে সৌজন্য রক্ষা করেন এবং ইতালির মাটিতে ভারতের মেড ইন ইন্ডিয়ার প্রচার করেন।

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google