আচমকাই বাড়ল অটো গ্যাসের দাম বাড়ল, ভাড়া বৃদ্ধিতে নাজেহাল যাত্রীরা

কলকাতা: আচমকাই বেড়ে গেল অটোর (Auto-Rickshaw) গ্যাসের দাম৷ ফলে সেই সঙ্গে বেড়ে গেল ভাড়াও৷ বুধবার ভোর থেকেই কেমিক্যাল পাম্পে অটোচালকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে। চালকরা অভিযোগ করেছেন, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Despite Government Assurance of Adequate Fuel Supply, Long Queues of Autorickshaws Form at Bengaluru LPG Station

কলকাতা: আচমকাই বেড়ে গেল অটোর (Auto-Rickshaw) গ্যাসের দাম৷ ফলে সেই সঙ্গে বেড়ে গেল ভাড়াও৷ বুধবার ভোর থেকেই কেমিক্যাল পাম্পে অটোচালকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে। চালকরা অভিযোগ করেছেন, কোনো পূর্বনোটিশ ছাড়াই হঠাৎ লিটার প্রতি ৫ টাকা করে দাম বৃদ্ধি করা হয়েছে৷

পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দাম নিয়ন্ত্রণ করতে পারছে না৷ সরকারি নির্দেশিকায় হঠাৎ এই মূল্যবৃদ্ধি কার্যকর করা হয়েছে৷ আগের রাতে লিটার প্রতি ৫৭.৬৮ টাকা ছিল, যা হঠাৎ করে ৬২.৬৮ টাকা হয়ে গিয়েছে৷ মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি অটো ভাড়ায় পড়েছে৷ চিংড়িহাটা থেকে এসডিএফগামী রুটে ভাড়া বেড়ে ১৮ টাকা হয়েছে, যেখানে আগে ১৫ টাকা ছিল৷ গড়িয়া-বারুইপুর ও সোনারপুর-গড়িয়া রুটেও ভাড়া বৃদ্ধি করা হয়েছে৷ অটোচালক সংগঠনের মতে, লিটার প্রতি ৫ টাকা অতিরিক্ত খরচ সামলাতে প্রতিটি রুটে ৫–১০ টাকা ভাড়া বাড়ানো প্রয়োজন৷ নাহলে পরিষেবা চালানো কঠিন হয়ে যাবে৷

   

মধ্যবিত্ত যাত্রীদের দৈনন্দিন যাতায়াত ব্যাহত হয়েছে৷ অনেকেই অভিযোগ করেছেন, হঠাৎ ভাড়া বৃদ্ধির কারণে তাদের পকেটে অতিরিক্ত চাপ পড়েছে৷ সরকারি সূত্র জানিয়েছে, অটোচালকদের ভাড়া বৃদ্ধি প্রয়োজন যাতে তারা পরিষেবা চালিয়ে যেতে পারে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google