প্রায় ৪০ গজ দূর থেকে দুরন্ত গোল হল CFL-এ

কলকাতা ফুটবল লিগে (CFL) হল আরও একটা দুরন্ত গোল। গোলটি হল প্রায় ৪০ গজ দূর থেকে। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কে হোরাম (Khaningam Horam) করলেন দুটি গোল। যার ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
CFL Kalighat

কলকাতা ফুটবল লিগে (CFL) হল আরও একটা দুরন্ত গোল। গোলটি হল প্রায় ৪০ গজ দূর থেকে। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কে হোরাম (Khaningam Horam) করলেন দুটি গোল। যার মধ্যে একটি গোল দর্শনীয়। কলকাতা ফুটবল লিগ ২০২৪-এ হয়েছে একাধিক দূরপাল্লার গোল। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের দীপেশ মুর্মুর গোল ইতিমধ্যে দেখেছেন বাংলার ফুটবল প্রেমীরা। এবার প্রতিপক্ষের বক্সের অনেকটা দূর থেকে গোল করলেন মণিপুরের তরুণ ফরোয়ার্ড।

   

CFL-এ নজর কাড়লেন এক বাঙালি ফরোয়ার্ড

শনিবার কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রেলওয়ে ফুটবল ক্লাব ও কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগে গোলটি করেন কে হোরাম। ৪০ নম্বর জার্সিধারী লংভা মাঝমাঠে বল বাড়িয়ে দিয়েছিলেন হোরামেরে উদ্দেশ্যে। বল ধরার পর কিছুটা দৌড়ে যান মণিপুরী ফরোয়ার্ড। এরপর প্রতিপক্ষ গোলকিপারের অবস্থান লক্ষ্য করে নেন দূরপাল্লার শট। দূরপাল্লার শট রুখতে পারেননি গোলকিপার। বলের গতিপথ বুঝতে পারেননি তিনি। গোল পেয়ে যায় কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা।

Mohun Bagan SG: মোহনবাগানের মাঝমাঠ জল্পনায় স্পষ্ট হল দু’টো বিষয়

বিরতির পর আরও একটি গোল করেন তিরিশ নম্বর জার্সি পরিহিত এই ফরোয়ার্ড। লেফট উইং থেকে করা ক্রসে মাথা ছুঁইয়ে গোল করে যান কে হোরাম। ম্যাচ শেষ হওয়ার কিছু আগে আরও একটি গোল করে কালীঘাট স্পোর্টস লাভার্স। ০-৩ গোলে পরাজিত রেলওয়ে ফুটবল ক্লাব।

ভিডিও নিউজ দেখুন

CFL

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google