Khalistan: লন্ডনে ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ খালিস্তানপন্থীদের বিরুদ্ধে

লন্ডনে ভারতীয় হাইকমিশনে খালিস্তানপন্থীদের (Khalistan) ভাঙচুরের সময় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। গুরুতর এই অভিযোগের তদন্ত করতে ব্রিটেনের রাজধানীতে যাবে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Amritpal Singh,Khalistan Flag,Khalistan Supporters

লন্ডনে ভারতীয় হাইকমিশনে খালিস্তানপন্থীদের (Khalistan) ভাঙচুরের সময় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। গুরুতর এই অভিযোগের তদন্ত করতে ব্রিটেনের রাজধানীতে যাবে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

গত সপ্তাহে এই ঘটনায় তদন্তভার হাতে নিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার সূত্রের খবর অনুযায়ী, ওই হিংসার ঘটনা খতিয়ে দেখতে ব্রিটেনে পাড়ি দেবে এনআইএ-র একটি দল।

সম্প্রতি গ্রেফতার হয়েছে ‘ওয়ারিশ পঞ্জাব দে’ সংগঠনে নেতা অমৃতপাল সিং। তাকে ধরতে‌ যখন তত্‍পর পাঞ্জাব পুলিস, তখন বিশ্বের একাধিক জায়গায় খালিস্তান-পন্থী আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠে। উল্লেখ্য, সেই আন্দোলনের অংশ হিসেবে লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করেন খালিস্তানপন্থীরা।

   

অভিযোগ, খালিস্তানের সমর্থনে স্লোগান দিতে দিতে ইন্ডিয়া হাউসের বারান্দায় ঝোলানো ভারতের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন তাঁরা। সমাজমাধ্যমে সে ছবি ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে। এবার সেই ঘটনার তদন্ত করতে লন্ডনে জাতীয় তদন্তকারী সংস্থা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google