Kanpur: বিনামূল্যে ফুচকা না পেয়ে বিক্রেতাকে পিটিয়ে খুন যুবকের

কানপুর: কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল মোমো দোকানিকে এক ক্রেতা সস চেয়েছিলেন৷ তিনি সেই সস দিতে রাজি না হওয়ায় বিক্রেতাকে ছুরি দিয়ে আঘাত করে ওই ব্যক্তি৷ এরপরই মঙ্গলবার প্রকাশ্যে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কানপুর: কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল মোমো দোকানিকে এক ক্রেতা সস চেয়েছিলেন৷ তিনি সেই সস দিতে রাজি না হওয়ায় বিক্রেতাকে ছুরি দিয়ে আঘাত করে ওই ব্যক্তি৷ এরপরই মঙ্গলবার প্রকাশ্যে আসে বিনামূল্যে ফুচকা না দেওয়ায় প্রাণ দিতে হল বিক্রেতাকে৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে৷

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ১৪ জানুয়ারি রাতে৷ মৃত ফুচকা বিক্রেতার নাম প্রেমচন্দ্র নিশাদ৷ বয়স প্রায় ৪০ বছর৷ কানপুরের দেহহাটের মুসানগরে স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন তিনি৷ প্রতিদিনের মতো ঘটনার দিনও ফুচকা বিক্রি করতে গিয়েছিলেন প্রেমচন্দ্র৷ বিক্রির পর অনেক রাতে বাড়ি ফিরছিলেন তিনি৷

   

সেই সময় কানপুরের সুফিপুর মোড়ের কাছে কয়েকজন তাঁর পথ আটকে দাঁড়ায়৷ বিনামূল্যে ফুচকা দেওয়ার জন্য বলেছিলেন৷ কিন্তু প্রেমচন্দ্র দিতে অস্বীকার করে৷ এরপরই অভিযুক্তদের সঙ্গে শুরু হয় বচসা৷ তাঁকে বেধরক মারধর করে বলে অভিযোগ ওঠে৷ ফুচকা বিক্রেতাকে মারধর করতে দেখে আশপাশের বেশ কয়েকজন ঘটনাস্থলে ছুটে এসেছিলেন৷ তাঁদের আসতে দেখে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়৷

স্থানীয়রাই ফুচকা বিক্রেতাকে হাসপাতালে ভর্তি করায়৷ সেখানে চিকিৎসাধীন থাকাকালীন মঙ্গলবার তাঁর মৃত্যু হয়৷ স্বামীর মৃত্যুর পরেই স্থানীয় থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত ডায়েরি করেছেন স্ত্রী শশী দেবী৷ মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google