মুক্তি পেল অমিতাভ, রশ্মিকা অভিনীত প্রথম ছবি ‘গুড বাই’ ছবির প্রথম গান  

আর কয়েক দিনের মধ্যেই বলিউডে মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চন এবং রশ্মিকা মান্দানা অভিনীত গুড বাই (Good bye) ছবিটি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। এবার প্রকাশ্যে এল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আর কয়েক দিনের মধ্যেই বলিউডে মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চন এবং রশ্মিকা মান্দানা অভিনীত গুড বাই (Good bye) ছবিটি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। এবার প্রকাশ্যে এল ‘গুড বাই’ ছবির প্রথম গান । নির্মাতাদের তরফ থেকে প্রকাশ্যে আনা হল ‘জয়কাল মহাকাল’ গানটি।

ইনস্টাগ্রামে এদিন ছবির প্রথম গান শেয়ার করেন অভিনেত্রী নীনা গুপ্তা। ক্যাপশনে লেখেন, ‘জয়কাল মহাকালের রাগ ও পরিবারের ভালবাসা, দুটোর শব্দই প্রত্যেক মনে এবার শোনা যাবে!’ প্রসঙ্গত, রশ্মিকা মান্দান্না, অমিতাভ বচ্চন অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে দেখা যাবে ৭ অক্টোবর থেকে।

   

জয়কাল মহাকাল’ গানটি গেয়েছেন অমিত ত্রিবেদী ও সুহাস সাওয়ান্ত। স্বানন্দ কিরকিরে রচিত এই আধ্যাত্মিক গানে দেখা যাবে অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা, রশ্মিকা মান্দান্না, সুনীল গ্রোভার ও পাভেল গুলাটিকে।
নেট মাধ্যমে মুক্তি পাওয়ার পর থেকেই গানটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এই গানের প্রশংসা নেট মাধ্যমে বহু মানুষ করেছেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google