Jadavpur University: স্বপ্নদীপের মৃত্যুর পর ক্যাম্পাস থেকে পালিয়েছে একাধিক পড়ুয়া

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University)  ছাত্র মৃত্যু ঘটনায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ‌্য। স্বপ্নদীপের মৃত্যুর সময় যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে বেশ কিছুজন পলাতক। ঘটনার সময় উপস্থিত থাকলেও কেন পলাতক ...

By Rana Das

Published:

Follow Us

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University)  ছাত্র মৃত্যু ঘটনায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ‌্য। স্বপ্নদীপের মৃত্যুর সময় যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে বেশ কিছুজন পলাতক। ঘটনার সময় উপস্থিত থাকলেও কেন পলাতক একাধিক ছাত্র? 

পুলিশ সূত্রে খবর, স্বপ্নদীপের মৃত্যুর সময় অর্থাৎ, ৯ তারিখ ১১:৪৫ এর সময় উপস্থিত থাকলেও এখন একাধিক ছাত্রের খোঁজ পাওয়া যাচ্ছে না। বাড়িতে যোগাযোগ করা হলেও তারা সেখানে নেই বলে জানা গেছে। হোস্টেল, বাড়ি থেকেও পলাতক এই ছাত্ররা। মনে করা হচ্ছে, রাজ্যের বাইরে পালিয়ে যেতে পারে এই ছাত্ররা। পুলিশ সূত্রে খবর, ৩-৫ জন ছাত্রের খোঁজ মিলছে না।

   

প্রসঙ্গত, যাদবপুরকাণ্ডে এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে একজন প্রাক্তনী। কিন্তু হস্টেলে থাকতেন। বাকি দুজন বর্তমান পড়ুয়া। এই পরিস্থিতিতে সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ সূত্রে খবর, মেন হস্টেলের রাঁধুনী তাঁর বয়ানে জানিয়েছেন, সিনিয়ররা জুনিয়রদের উপর নানাভাবে অত্যাচার করত। সিনিয়রদের কথা না শুনলে, বারান্দার সরু রেলিং-এর উপর হাঁটানো হত জুনিয়রদের।

আবার এও জানা গেছে, সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের ‘আলাপ-পর্বে’র গোটা ভিডিও আকারে তুলে রাখা হত। যাদবপুরের নিহত প্রথম বর্ষের পড়ুয়ার ক্ষেত্রেও সম্ভবত তেমনটাই হয়েছিল। যেহেতু ঘটনার ২৪ ঘণ্টা পর প্রথম গ্রেফতারি হয়, পুলিশের অনুমান সেই ভিডিও ডিলিট করা হয়ে থাকতে পারে। তাহলে সেই ভিডিও কোথায় ? চলছে তদন্ত।

রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর দাবি, পড়ুয়া মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট পেয়ে সন্তুষ্ট ইউজিসি। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ামৃত্যুর ঘটনার তদন্ত কীভাবে এগোনো হচ্ছে, সেটা জানাতে চেয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। বিশ্ববিদ্যালয়ের সেই রিপোর্টে আশ্বস্ত হয়েছে ইউজিসি। আসছে না UGC প্রতিনিধিদল। জানিয়েছেল বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google