আইপিএল ২০২৬ (IPL 2026) মরসুমের ২২তম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স (CSK vs KKR)। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এই দুই একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে সন্ধ্যে ৭:৩০ মিনিট থেকে। চেন্নাইয়ের বিরুদ্ধে মরসুমের বহুপ্রতিক্ষিত প্রথম জয়টি তুলতে চাইবে কেকআর।
১৯তম আইপিএলে এই দুই দলের কোনো দলই ছন্দে নেই। অথচ সিএসকে পাঁচবারের চ্যাম্পিয়ন এবং কেকেআর তিনবারের চ্যাম্পিয়ন। লিগ টেবিলে যারা। এখন নবম ও দশম স্থানে জায়গা পেয়েছে। কারণ ক্রমাগত ম্যাচ হারা। যদিও শেষ ম্যাচটি চেন্নাই জিতেছে। তা বলেই যে গোটা শিবিরে ছন্দে ফিরে এসেছে তা এখনো বলা যাবে না।
এ মরসুমে চেন্নাইয়ের কথা বলতে গেলে, তারা একেবারেই নিষ্প্রভ। না ব্যাটিং, না বোলিং – কোনোটিতেই পুরোনো আগ্রাসী সিএসকে-এর ছবি ফুটে ওঠে না। পাশাপাশি একই কথা প্রযোজ্য শাহরুখ খানের দলের জন্য। তবে শেষ ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন সঞ্জু স্যামসন। এই ধারা বজায় থাকলেও আজকেও অঘটন ঘটাতে পারেন তিনি।
ইতিহাস বলছে, মুখোমুখি সংঘর্ষে চেন্নাইয়ের পাল্লা ভারী। কেননা মোট ৩২টির মধ্যে ২০টিতেই সফল চেন্নাই। মাত্র ১১টি ম্যাচ জিতেছে কলকাতা। এছাড়া মাঠের কথা বলতে গেলে, গত কয়েক মরসুম ধরে এমএ চিদাম্বরম স্টেডিয়াম ব্যাটিংয়ের জন্য একটি দুর্দান্ত ভেন্যু হয়ে উঠেছে। এখান থেকে বড় রান আশা করাই যায়।
চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ:
সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), আয়ুষ মাত্রে, সরফরাজ খান, ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, জেমি ওভারটন, নূর আহমেদ, আনশুল কাম্বোজ, গুরজাপনীত সিং, খলিল আহমেদ।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ:
ফিন অ্যালেন, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, অঙ্গক্রিস রঘুবংশী (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, রিংকু সিং, রমনদীপ সিং, অনুকুল রায়, সুনীল নারিন, নভদীপ সাইনি, কার্তিক তিয়াগী।
ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা।




















