
সায়ন সেনগুপ্ত, কলকাতা: বছর তিনেক আগে বারাণসীর বুকে জন্ম নেয় ইন্টার কাশী ফুটবল ক্লাব। উত্তরপ্রদেশের ফুটবল ক্লাব নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন দেশের ফুটবল অনুরাগীরা। এক্ষেত্রে খুব একটা নিরাশ করেনি এই দল। কার্লোস সান্তামারিনার পর আইএসএলের অন্যতম সেরা কোচ তথা আন্তোনিও লোপেজ হাবাসের হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। হাবাস ম্যাজিকেই গত সিজনে একেবারে সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছিল ইন্টার কাশী। শেষ পর্যন্ত সমস্ত বিতর্কের পর আন্তর্জ আন্তর্জাতিক আদালতের নির্দেশ অনুযায়ী আইলিগ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছিল বারাণসীর এই দলকে নাম।
আরও পড়ুন: আইএসএলে দ্বিতীয় ড্র, এবার চেন্নাইয়িনকে আটকে দিল মহামেডান
সেই সুবাদে এবার দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলে খেলার ছাড়পত্র পেয়েছে উত্তর প্রদেশের এই ক্লাব। দ্বিতীয় ডিভিশন লিগের ছন্দ বজায় রেখে এবার শুরু করার পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। প্রথম দুইটি ম্যাচে এফসি গোয়া ও ওডিশা এফসির সঙ্গে ড্র করলেও পরবর্তীতে বেশ কিছু ম্যাচে পয়েন্ট নষ্ট করে ইন্টার কাশী ফুটবল দল। স্বাভাবিকভাবেই প্রভাব পড়ে পয়েন্ট টেবিলে। বর্তমানে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে ইন্টার কাশী ফুটবল ক্লাব।
আরও পড়ুন: কেন আরব আমিরশাহীর নাগরিকত্ব নিলেন লখনউয়ের এই ব্যাটার?
গত ম্যাচে তাঁরা পরাজিত হয়েছে পাঞ্জাব এফসির কাছে। তারপরেই দল নিয়ে বোমা ফাটান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তিনি বলেন, ‘ আমাদের ইন্টার কাশী ফুটবল দল অনেক সমস্যার মধ্যে দিয়ে এগোচ্ছে। দলের ফুটবলার সহ সকল কর্মীরা এই নিয়ে মালিকের সঙ্গে কথা বলতে চায়। এইভাবে ফুটবল লিগ শেষ করা সম্ভব নয়। আসলে শেষ কয়েক মাস ধরেই ঠিকমতো বেতন পাচ্ছেন না দলের ফুটবলার থেকে শুরু করে অন্যান্য কর্মীরা। আগে এটা মেনে নেওয়া গেলেও এখন এটা মেনে চলে একেবারেই অসম্ভব।’ তারপরই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।
আরও পড়ুন: কোহলির সঙ্গে খেলার ইচ্ছা নোভাক জোকোভিচের, ভারত সফরের ইঙ্গিতও দিলেন
বিভিন্ন মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আইলিগ চ্যাম্পিয়ন ইস্যুকে কেন্দ্র করে দ্বিতীয় ডিভিশন লিগের ফুটবল ক্লাবের ক্রমাগত পেশি আস্ফালনে কার্যত অনেকটাই কোণঠাসা ইন্টার কাশী কতৃপক্ষ। স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে ম্যানেজমেন্টে। এমনকি নিজেদের হোম গ্ৰাউন্ড নির্বাচন করতে গিয়ে ও হিমশিম খেতে হয়েছে গতবারের আইলিগ বিজয়ীদের।













