ফিফা র‍্যাঙ্কিংয়ে দু’ধাপ নেমে গেল ভারতীয় মহিলা দল, কেন এই অবনমন?

Kolkata, April 22: এবার এএফসি প্রতিযোগিতায় হতাশাজনক পারফরম্যান্সের মাশুল গুণতে হল ভারতীয় মহিলা ফুটবল দলকে। সদ্য প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী, ভারত আগের চেয়ে দুই ধাপ নেমে গিয়েছে। ২০২৬ ...

By Sandipa Nandy

Published:

Follow Us
india-women-football-fifa-ranking-drop-afc-poor-performance-reason

Kolkata, April 22: এবার এএফসি প্রতিযোগিতায় হতাশাজনক পারফরম্যান্সের মাশুল গুণতে হল ভারতীয় মহিলা ফুটবল দলকে। সদ্য প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী, ভারত আগের চেয়ে দুই ধাপ নেমে গিয়েছে। ২০২৬ মরসুমে প্রত্যাশামূলক পারফর্ম না করতে পারাই এই অবনমনের প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

২০২৬, এপ্রিলে ফিফা পরিসংখ্যান প্রকাশ করছে। সেখানে ভারতীয় দল বর্তমানে ফিফা মহিলা র‍্যাঙ্কিংয়ে আগের থেকে দু’ধাপ নেমে ৬৯তম স্থানে এসেছে। ‘ব্লু টাইগ্রেস’রা তাদের মোট কোয়েফিসিয়েন্ট পয়েন্টও ২২ পয়েন্ট কমে গেছে। ইরান মহিলা দল ভারতকে টপকে এক ধাপ উপরে উঠে গেছে। তাছাড়া এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC) জাতীয় দলগুলোর র‍্যাঙ্কিংয়ে ভারত ১৩তম স্থানে রয়েছে।

   

ভারতীয় মহিলা দলের র‍্যাঙ্কিংয়ে অবনমনের কারণ কী?

এর কারণ হিসেবে ২০২৬ মরসুমে ব্লু টাইগ্রেসদের খারাপ পারফরম্যান্সকেই দায়ী করা হচ্ছে। অস্ট্রেলিয়ায় আয়োজিত এএফসি মহিলা এশিয়ান কাপ ২০২৬-এ তাদের পারফরম্যান্স মোটেও দাগ কাটার মতো নয়। এই টুর্নামেন্টের তিনটি ম্যাচেই বিদ্ধস্তভাবে হারে ভারতের মেয়েরা।

এরপর নাইরোবিতে আয়োজিত ২০২৬ ফিফা মহিলা সিরিজের ম্যাচগুলোতে অংশ নিয়েছিল ‘ব্লু টাইগ্রেস’রা। সেখানেও দলের দুর্দশা ভেসে ওঠে। প্রথম ম্যাচেই কেনিয়ার কাছে ২-০ গোলে পরাজিত হয়। পরে অবশ্য তৃতীয় ম্যাচে মালাউইকে পরাজিত করে মরসুমের প্রথম সফলতা অর্জন করে।

উল্লেখ্য, ভারতীয় মহিলা দল চলতি বছরের মে মাসে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে আবার মাঠে নামবে। সেখানে ভালো দক্ষতা দেখালে এবং ম্যাচ জিতলে তা তাদের ফিফা র‍্যাঙ্কিং টেবিলেও উপরের দিকে উঠতে সাহায্য করতে পারে। সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রম থাকলে ভারতীয় মহিলা দল দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে বলেই আশাবাদী সমর্থকরা।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google