UP Election 2022: বিজেপির মন্ত্রীত্ব ছেড়ে সাইকেলে চাপলেন হেভিওয়েট স্বামী

উত্তর প্রদেশ মন্ত্রিসভা ত্যাগ করে দলকে ঝটকা দিয়ে বিরোধী দল সমাজবাদী পার্টিতে যোগ দিলেন স্বামী প্রসাদ মৌর্য। তাঁকে স্বাগত জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব। (UP Election 2022) ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

উত্তর প্রদেশ মন্ত্রিসভা ত্যাগ করে দলকে ঝটকা দিয়ে বিরোধী দল সমাজবাদী পার্টিতে যোগ দিলেন স্বামী প্রসাদ মৌর্য। তাঁকে স্বাগত জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব। (UP Election 2022)

ভোটের আগে  উত্তর প্রদেশে হাহাকার। টিকিট চাই। বাড়ছে গোঁসা।  বিজেপির অবস্থা যেন পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের মতো। ধসের কবলে যোগী মন্ত্রিসভা।

   

রাজ্যের শ্রমমন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য পদত্যাগ করতেই বিজেপির উত্তর প্রদেশ ও কেন্দ্রীয়স্তরে প্রবল আলোড়ন পড়ে যায়। হিন্দি বলয়ে স্বামী প্রসাদ মৌর্য বিজেপির গুরুত্বপূর্ণ নেতা।

নির্বাচনের আগে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার হেভিওয়েট স্বামী প্রসাদ মৌর্য পদত্যাগ করায় চরম বিড়ম্বিত খোদ প্রধানমন্ত্রী।

স্বামী প্রসাদ মৌর্যের পদত্যাগ মেনে নেওয়া যায় না। বলেছেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর যোগী আদিত্যনাথ হতচকিত হয়ে যান শ্রমমন্ত্রীর পদত্যাগ সংবাদে।

শ্রমমন্ত্রীর পদত্যাগের পরেই উত্তর প্রদেশ বিজেপির অন্দরমহলে ভয়াবহ ধস নামতে শুরু করেছে। লখনউয়ের খবর, অন্তত ৭ জন বিধায়ক দলত্যাগ করতে চান। তাঁরা স্বামী প্রসাদ মৌর্যের সঙ্গে যোগাযোগ করেছেন। 

আরও তাৎপর্যপূর্ণ, শ্রমমন্ত্রীর পদত্যাগের পরেই শ্রম বোর্ড সদস্য রজনীকান্ত মৌর্য পদত্যাগ করেছেন। আরও অনেক বিধায়কের ভূমিকা সন্দেহজনক বলে মনে করা হচ্ছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google