HomeBharatUP Election 2022: সেই লখিমপুরে কিশোরকে 'পিটিয়ে মারল' যোগীর পুলিশ, বিতর্ক বড়...

UP Election 2022: সেই লখিমপুরে কিশোরকে ‘পিটিয়ে মারল’ যোগীর পুলিশ, বিতর্ক বড় হচ্ছে

ফের খবরের শিরোনামে উত্তর প্রদেশের লখিমপুর খেরি। অভিযোগ, মোবাইল ফোন চুরি করেছে এই সন্দেহে এক কিশোরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মেরেছে পুলিশ। ওই কিশোরের কাকা তার ভাইপোর বিরুদ্ধে ফোন চুরির অভিযোগ এনেছিল।

কয়েক মাস আগে এই লখিমপুর খেরিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর পুত্র আশিস মিশ্রর গাড়ির চাকায় পিষে মৃত্যু হয় কৃষকদের। সেই ঘটনার রেশ মেলানোর আগেই ফের অশান্ত হয়ে উঠল লখিমপুর।

   

মৃত্য কিশোরের দিদি জানিয়েছেন, কয়েকদিন আগে একটি ফোন চুরির অভিযোগে তার ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। কয়েক ঘণ্টা পর তার ভাই বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই সে অসুস্থ হয়ে পড়ে। ওই কিশোর জানায় থানায় পুলিশ তাকে বেধড়ক মেরেছে। তার সারা শরীরে ছিল লাঠির আঘাতের চিহ্ন। কিছুক্ষণের মধ্যেই তার ভাই জ্ঞান হারিয়ে ফেল। সঙ্গে সঙ্গেই তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই কিছুক্ষণের মধ্যেই তার ভাইয়ের মৃত্যু হয়।

ওই কিশোরের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই তার পরিবার এবং গ্রামবাসীরা অভিযুক্ত পুলিশ আধিকারিকদের উপযুক্ত শাস্তির দাবিতে রাস্তায় নেমেছেন। অবিলম্বে সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের গ্রেফতারের দাবি তুলেছেন ওই কিশোরের মা ও দিদি।

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Stay Connected
Must Read
Related News