‘৬টি হিন্দু মেয়েকে ফাঁসিয়েছে স্বামী!’ নিজেই পুলিশের কাছে স্বীকারোক্তি করে ধরিয়ে দিল আক্রমের স্ত্রী

শিবপুরী (মধ্যপ্রদেশ): ফের গেরুয়া রাজ্যে পৈশাচিক অত্যাচারের শিকার হিন্দু মহিলা। (Shivpuri)শিবপুরী শহরে একটি লজে নাবালিকা হিন্দু মেয়েকে নির্যাতন করার সময় আক্রম শাহ নামে এক যুবককে…

shivpuri-minor-abuse-case

শিবপুরী (মধ্যপ্রদেশ): ফের গেরুয়া রাজ্যে পৈশাচিক অত্যাচারের শিকার হিন্দু মহিলা। (Shivpuri)শিবপুরী শহরে একটি লজে নাবালিকা হিন্দু মেয়েকে নির্যাতন করার সময় আক্রম শাহ নামে এক যুবককে ধরে ফেলে ভি এইচ পি কর্মীরা। ঘটনাটি ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আক্রমের নিজের স্ত্রী নিশা বানো ক্যামেরার সামনে চাঞ্চল্যকর অভিযোগ করে বলেছেন, “আমার স্বামী আক্রম আধা ডজন হিন্দু মেয়েকে ফাঁসিয়ে রেখেছে। তার মা-ও এতে সাহায্য করে।”

পুলিশ সূত্রে জানা গেছে, আক্রম শাহ (২৫) গত ২০ দিন ধরে শিবপুরীর একটি লজে ওই নাবালিকার সঙ্গে ছিলেন। মেয়েটির মা পুলিশের কাছে কোনো সাহায্য না পেয়ে অবশেষে ভি এইচ পি-র দ্বারস্থ হন। ভি এইচ পি কর্মীরা খবর পেয়ে লজে অভিযান চালিয়ে দু’জনকে আটক করে। ঘটনাস্থলে উপস্থিত মেয়েটি ও তার বোন আক্রমকে চপ্পল দিয়ে মারধর করে।

আরও দেখুনঃ হরমুজে ইরানি হামলায় নিহত ভারতীয়! কূটনীতিক-রাষ্ট্রদূতকে তলব করে কড়া পদক্ষেপ জয়শঙ্করের

পরে মধব চৌক থেকে সিটি কোতোয়ালি পর্যন্ত একটি বড় জনমিছিল বের হয়।সবচেয়ে আলোচিত হয়েছে আক্রমের স্ত্রী নিশা বানোর বিবৃতি। ক্যামেরার সামনে তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, “আক্রম অনেক হিন্দু মেয়েকে ফাঁদে ফেলেছে। তার মা এতে সাহায্য করে। নিশা আরও জানান, তিনি স্বামীর এই কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে নির্যাতনের শিকার হন।

আক্রম শাহের বিরুদ্ধে জেলায় ইতিমধ্যে এক ডজনেরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। তার বিরুদ্ধে জেলা বহিষ্কার (ডিস্ট্রিক্ট ব্যাডার) প্রক্রিয়াও চলছে। স্থানীয়রা জানিয়েছেন, আক্রম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মেয়েটির মেডিকেল পরীক্ষা ও বয়স নির্ধারণের প্রক্রিয়াও চলছে।

আরও দেখুনঃ নেপাল সীমান্তে ধৃত মার্কিন নাগরিক, ব্যাগে চিনা পাসপোর্ট: রহস্য দানা বাঁধছে

ঘটনার পর শিবপুরীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভি এইচ পি ও অন্যান্য সংগঠনের কর্মীরা প্রতিবাদ জানিয়ে বলেছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তাঁদের অভিযোগ, এলাকায় এ ধরনের প্রলোভন ও ফাঁদে ফেলার ঘটনা বেশ কিছুদিন ধরে ঘটছে। মেয়েটির মা পুলিশের কাছে আগেই অভিযোগ জানিয়েছিলেন বলে জানা গেছে, কিন্তু প্রাথমিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেছেন।

আরও দেখুনঃ লোকসভায় এনসিপিআই-এর দলনেতা সুদীপ, মুখ্য সচেতক কাকলি