হরমুজে ইরানি হামলায় নিহত ভারতীয়! কূটনীতিক-রাষ্ট্রদূতকে তলব করে কড়া পদক্ষেপ জয়শঙ্করের

নয়াদিল্লি: হরমুজ প্রণালীতে ফের ইরানি মিসাইল নিহত ভারতীয় নাবিক (Iran Missile)। ইরানি ক্রুজ মিসাইলের আঘাতে দুটি সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় ভারত…

iran-missile-strike-kills-indian-sailor

নয়াদিল্লি: হরমুজ প্রণালীতে ফের ইরানি মিসাইল নিহত ভারতীয় নাবিক (Iran Missile)। ইরানি ক্রুজ মিসাইলের আঘাতে দুটি সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় ভারত সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এই ঘটনায় একজন ভারতীয় নাবিক নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। ঘটনার পর ভারতীয় বিদেশ মন্ত্রণালয় ইরানের শীর্ষ কূটনীতিককে তলব করে জোরালো প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনা পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

সূত্রের খবরে জানা গিয়েছে হরমুজে দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানি বাহিনী ক্রুজ মিসাইল ছোড়ে। এই জাহাজ দুটিতে ভারতীয় নাবিকসহ বিভিন্ন দেশের কর্মীরা ছিলেন। হামলায় একজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে এবং ছয়জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও দেখুনঃ মোদীই নিরাপদ! তাই ইউরেনিয়াম ব্রহ্মহাস্ত্র ভারতেই জানাল অস্ট্রেলিয়া

ভারতীয় নৌবাহিনী ও বিদেশ মন্ত্রণালয় ঘটনাটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে।বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ইরানের রাষ্ট্রদূত বা চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করে সরকার খুবই কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছে। তাদের বলা হয়েছে যে, নিরীহ নাবিকদের ওপর এই ধরনের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

ভারত সরকার নিহত নাবিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। সরকার আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে।এই ঘটনা আন্তর্জাতিক জলপথে নৌচলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। স্ট্রেইট অফ হরমুজ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর একটি।

আরও দেখুনঃ বৃষ্টির দাপটে ধস, পাকিস্তানে বাড়ির ছাদ ভেঙে শিশু-সহ মৃত ১০

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই পথ দিয়ে পরিবহন হয়। এখানে যেকোনো অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। ভারতের মত তেল আমদানিকারক দেশের জন্য এই পথ অত্যন্ত সংবেদনশীল।কূটনৈতিক সূত্র জানায়, ভারত ইরানের কাছে ঘটনার বিস্তারিত তদন্ত দাবি করেছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। সরকার বলেছে, এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ভারতীয় নাগরিকদের জীবনের নিরাপত্তা সবসময়ই সরকারের অগ্রাধিকার। এই ঘটনায় ভারত অন্যান্য প্রভাবিত দেশগুলোর সঙ্গেও যোগাযোগ রাখছে।