প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

‘আমি, নরেন্দ্র (Narendra Modi) দামোদর দাস মোদী…’। ২০১৪, ২০১৯ এর পর ২০২৪ এও দেশবাসী এই স্বর শুনল। আজ, রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। তাঁকে শপথবাক্য ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
narendra-modi-made-a-record-by-taking-oath-as-prime-minister

‘আমি, নরেন্দ্র (Narendra Modi) দামোদর দাস মোদী…’। ২০১৪, ২০১৯ এর পর ২০২৪ এও দেশবাসী এই স্বর শুনল। আজ, রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে নতুন রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। জহরলাল নেহরু ছাড়া ভারতের আর কোনও প্রধানমন্ত্রীর টানা তিন বার শপথ নেওয়ার কৃতিত্ব ছিল না। সেই রেকর্ড ছুঁলেন মোদী।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আট হাজারেরও বেশি অতিথি। এতদিন পর্যন্ত রাষ্ট্রপতি ভবনের সামনের ফাঁকা জায়গায় শপথগ্রহণ অনুষ্ঠান হত। তবে এবার শপথগ্রহণ অনুষ্ঠান হল ‘কর্তব্য পথ’-এ।

   

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ দেশের রাষ্ট্রপ্রধান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড, মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মইজ্জু, ভুটানের রাজা জিগমে খেসার নামগয়াল ওয়াংচুক, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনথ এবং পূর্ব আফ্রিকার দেশ সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ যোগ দেন শপথ অনুষ্ঠানে।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী

মোদীর শপথগ্রহণ ঘিরে কয়েকদিন ধরেই রাজধানী সাজ সাজ রব ছিল। পুলিশ ছাড়াও প্যারামিলিটারি ফোর্স, এনএসজি কম্যান্ডোরা শপথগ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে আছেন। স্নাইপারের পাশাপাশি ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে।

এদিন সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁর সঙ্গে ছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সৌধ ‘সদৈব অটল’-এও শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদী।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google