অনুষ্ঠান হোক বা খেলার মাঠ ‘বন্দে মাতরম’ গাইতে হবে আগে পরে ‘জন গণ’! নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

নয়াদিল্লি: জাতীয় সঙ্গীত ও জাতীয় গান নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে (Vande Mataram)ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমএইচএ)। এখন থেকে কোনও অনুষ্ঠানে যখন জাতীয় গান ‘বন্দে মাতরম’…

mha-vande-mataram-guidelines

নয়াদিল্লি: জাতীয় সঙ্গীত ও জাতীয় গান নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে (Vande Mataram)ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমএইচএ)। এখন থেকে কোনও অনুষ্ঠানে যখন জাতীয় গান ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সংগীত ‘জন গণ মন’ দুটিই পরিবেশন করা হবে, তখন প্রথমে বন্দে মাতরম গাওয়া বা বাজানো হবে, তারপর জাতীয় সংগীত।

এই সিদ্ধান্ত দেশজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশ অনেকেই স্বাগত জানিয়েছেন। অনেক অনুষ্ঠানে দুটি গানের ক্রম নিয়ে বিভ্রান্তি দেখা যেত। কখনও জাতীয় গান আগে, কখনও জাতীয় সঙ্গীত আগে এমন অসংগতি লক্ষ্য করা যেত। নতুন নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, ‘বন্দে মাতরম’ প্রথমে এবং ‘জন গণ মন’ পরে গাইতে হবে।

আরও দেখুনঃ মোদী সরকারের নিরলস প্রচেষ্টা! বিশ্বে সৌর শক্তিতে ২ নম্বরে ভারত

এতে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা আরও সুসংগঠিত হবে বলে মনে করা হচ্ছে।‘বন্দে মাতরম’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি। স্বাধীনতা সংগ্রামের সময় এই গানটি দেশবাসীকে অনুপ্রাণিত করেছিল। অন্যদিকে ‘জন গণ মন’ রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা ১৯৫০ সালে জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়।

দুটি গানই ভারতীয় সংস্কৃতি ও জাতীয়তাবোধের প্রতীক। তাই দুটির ক্রম নির্ধারণ করে দেওয়ায় অনেকে বলছেন, এটি জাতীয়তাবাদী চেতনাকে আরও সুসংহত করবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকায় আরও বলা হয়েছে, অনুষ্ঠানের ধরন অনুসারে সংগীত পরিবেশনের সময় সম্মানের সঙ্গে গাইতে হবে। কোনও অনুষ্ঠানে শুধু একটি গান পরিবেশন করা হলে সেই অনুসারে নিয়ম মেনে চলতে হবে। এই নির্দেশিকা স্কুল, কলেজ, সরকারি অনুষ্ঠান, খেলাধুলার মাঠসহ সব জায়গায় প্রযোজ্য হবে।

আরও দেখুনঃ ২০৩০ র মধ্যে নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্যের পরিমান হবে ৩৫,০০০ কোটি! ঘোষণা মোদীর