নয়াদিল্লি: ভারতের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যোগ হল আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। (Jaishankar)নয়াদিল্লিতে আজ ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন জাঞ্জিবার প্রেসিডেন্ট ড. হুসেইন আলি মওয়িনি। তিনি একইসঙ্গে তানজানিয়ার যুক্ত প্রজাতন্ত্রের বিপ্লবী কাউন্সিলের চেয়ারম্যান। দুই নেতার এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকের পর বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক্সহ্যান্ডেলে লিখেছেন, “আমরা উচ্চশিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, পানীয় জল সরবরাহ, স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল প্রযুক্তি এবং অন্যান্য অগ্রাধিকার খাতে আমাদের সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছি।” এই টুইটটি দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনাকে তুলে ধরেছে।জাঞ্জিবার প্রেসিডেন্ট ড. হুসেইন আলি মওয়িনির এই সফরকে কূটনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে।
আরও দেখুনঃ ‘ইউরেনিয়াম সমৃদ্ধ কর!’ সৌদিকে অনুমতি দিয়ে পশ্চিম এশিয়ায় নয়া খেল ট্রাম্পের
আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত জাঞ্জিবার সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাণিজ্য, সংস্কৃতি ও মানুষের আদান-প্রদান সব ক্ষেত্রেই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগসূত্র বিদ্যমান। বর্তমান বৈঠকে সেই সম্পর্ককে আধুনিক যুগের চাহিদা অনুসারে নতুন রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।উচ্চশিক্ষা ও সক্ষমতা বৃদ্ধি খাতে দুই পক্ষ বিশেষ জোর দিয়েছে।
ভারতের আইআইটি, আইআইএম-এর মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জাঞ্জিবার শিক্ষা প্রতিষ্ঠানের অংশীদারিত্ব বাড়ানো, শিক্ষক-ছাত্র বিনিময় কর্মসূচি এবং যৌথ গবেষণা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। জাঞ্জিবার যুবকদের জন্য ভারতে প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা হবে বলে আশা করা হচ্ছে।পানীয় জল সরবরাহ ও স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও একটি গুরুত্বপূর্ণ দিক।
জাঞ্জিবার অনেক এলাকায় এখনও নিরাপদ পানিও জলের সংকট রয়েছে। ভারতের অভিজ্ঞতা ও প্রযুক্তি ব্যবহার করে সেখানে জল শোধনাগার ও সরবরাহ ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য খাতে টেলিমেডিসিন, হাসপাতাল ব্যবস্থাপনা ও ওষুধ উৎপাদনে যৌথ উদ্যোগ নেওয়া হতে পারে।




