ফ্লাইং স্কোয়াডের অভিযানে কংগ্রেস প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার ৬৫ লক্ষ টাকা

চেন্নাই: বিধানসভা নির্বাচনে কমিশন নিয়ন্ত্রিত ফ্লাইং স্কোয়াড টিম (FST) একটি বড় অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল৷ তারা বুধবার অভিযান তামিলনাড়র শ্রীবৈকুন্ঠম কংগ্রেস প্রার্থী ঊর্বশী এস অমৃতরাজের থুথুকুডির গণেশ ...

By Rana Das

Published:

Follow Us
flying-squad-seizes-65-lakh-from-congress-candidate-house-tamil-nadu

চেন্নাই: বিধানসভা নির্বাচনে কমিশন নিয়ন্ত্রিত ফ্লাইং স্কোয়াড টিম (FST) একটি বড় অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল৷ তারা বুধবার অভিযান তামিলনাড়র শ্রীবৈকুন্ঠম কংগ্রেস প্রার্থী ঊর্বশী এস অমৃতরাজের থুথুকুডির গণেশ নগরের বাড়ি থেকে ৬৫ লক্ষ টাকা উদ্ধার করেছে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে রীতিমতো তোলপাড়৷

আরও পড়ুন: গেরুয়া সরকারের বুলডোজারে ধ্বংস হরিদ্বারের অবৈধ মসজিদ

নির্বাচনী ফ্লাইং স্কোয়াডের অফিসার পোনমারি-র নেতৃত্বে একটি টিম গোপন সূত্রের ভিত্তিতে অমৃতরাজের বাড়িতে আকস্মিক অভিযান চালায়। সেখানে বাড়ির ভিতরে লুকিয়ে রাখা অবৈধ ৬৫ লক্ষ টাকা উদ্ধার হয়। প্রার্থীর পক্ষ থেকে টাকার কোনও বৈধ দলিল বা হিসাব দেখাতে না পারায় পুরো টাকা বাজেয়াপ্ত করা হয়। সেই টাকা পরে দক্ষিণ থানায় জমা দেওয়া হয়েছে।

   

আরও পড়ুন: পহেলগাঁওয়ের বর্ষ পূর্তিতে ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি ইসরায়েলের

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুরেশ নামে এক ব্যক্তিকে (কাচ্চানা ভিলাই, থুথুকুডি) আটক করা হয়েছে। পুলিশ এখন টাকার উৎস খতিয়ে দেখছে এবং এটি ভোটারদের মধ্যে বিতরণের জন্য রাখা হয়েছিল কি না তা তদন্ত করছে।

নির্বাচন কমিশন ভোট কেনার চেষ্টা রোধে রাজ্যজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে। ফ্লাইং স্কোয়াড টিমগুলো নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ টাকা, মদ ও অন্যান্য সামগ্রী জব্দ করছে।

শ্রীবৈকুন্ঠম কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী ঊর্বশী অমৃতরাজ এই ঘটনায় বিতর্কে জড়িয়েছেন। পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আরও তথ্য বেরিয়ে আসতে পারে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google