‘গণতন্ত্রের উৎসবে শামিল হোন’! বাংলায় টুইট নমোর, বিশেষ আহ্বান মহিলাদের

কলকাতা: আজ, ২৩ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। আর এই মেগা লড়াইয়ের দিন সকালেই সমাজমাধ্যম এক্স (X)-এ বাংলায় পোস্ট করে রাজ্যবাসীকে ভোটদানের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী ...

By Moumita Biswas

Published:

Follow Us
modi appeals to women and youth voters on x

কলকাতা: আজ, ২৩ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। আর এই মেগা লড়াইয়ের দিন সকালেই সমাজমাধ্যম এক্স (X)-এ বাংলায় পোস্ট করে রাজ্যবাসীকে ভোটদানের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে বাংলার যুবসমাজ এবং মহিলাদের বিপুল সংখ্যায় বুথমুখী হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, এবারের নির্বাচনে বিজেপির অন্যতম পাখির চোখ হল নারীশক্তি। তাই তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পালটা ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালুর প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি, ভোটের দিন সকালেই মহিলাদের ভোটদানে উৎসাহিত করতে খোদ প্রধানমন্ত্রীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

   

কী লিখেছেন প্রধানমন্ত্রী?

বৃহস্পতিবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হতেই মোদী তাঁর এক্স (X) হ্যান্ডেলে লেখেন, “সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাই।” এরপরই বাংলার নতুন প্রজন্ম ও নারীশক্তির উদ্দেশে তাঁর বিশেষ সংযোজন, “বিশেষ ভাবে তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার অনুরোধ করছি।”

একনজরে প্রথম দফার ভোট modi appeals to women and youth voters on x

নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দফার এই ভোটযুদ্ধে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোট ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে। মোট বুথ ৪৪,৩৭৬টি। মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৪৭৮ জন প্রার্থী। এর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ১৬৭ জন।

কেন্দ্রগুলির বিশেষ খুঁটিনাটি

আয়তনের নিরিখে সবচেয়ে বড় বিধানসভা কেন্দ্র কালিম্পং এবং সবচেয়ে ছোট কেন্দ্র শিলিগুড়ি (৪১.৯ বর্গ কিলোমিটার)। ভোটার সংখ্যার নিরিখে সবচেয়ে বড় কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের দাসপুর (২ লক্ষ ৯৬ হাজারের বেশি ভোটার) এবং সবচেয়ে ছোট কেন্দ্র মুর্শিদাবাদের সামশেরগঞ্জ (১ লক্ষ ৬১ হাজার ভোটার)।

 

আরও পড়ুন: ভোটের আগে বড় ধাক্কা তৃণমূলে, বিজেপিতে যোগ গোপীবল্লভপুরের বিধায়ক

 

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google