আইনি লড়াইয়ে বড় জয়! হাইকোর্টে স্বস্তি হিরণের?

কয়েকদিন আগেই তাঁর দ্বিতীয় বিয়ে ঘিরে জোর চর্চা শুরু হয়েছিল রাজনৈতিক ও বিনোদন মহলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবি নিয়ে তৈরি হয় বিতর্ক। তবে সেই প্রসঙ্গে এখনও ...

By Suparna Parui

Published:

Follow Us
Hiran Chatterjee Gets Legal Relief in Case Filed by First Wife

কয়েকদিন আগেই তাঁর দ্বিতীয় বিয়ে ঘিরে জোর চর্চা শুরু হয়েছিল রাজনৈতিক ও বিনোদন মহলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবি নিয়ে তৈরি হয় বিতর্ক। তবে সেই প্রসঙ্গে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) । এরই মাঝে তাঁর প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় বড় আইনি স্বস্তি পেলেন তিনি। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ হিরণ চট্টোপাধ্যায়ের আগাম জামিন মঞ্জুর করেছে।

আদালতের এই নির্দেশে আপাতত গ্রেফতারির আশঙ্কা থেকে রেহাই পেলেন অভিনেতা-বিধায়ক। যদিও আগাম জামিন পাওয়ার পরেও সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি হিরণ। আদালত চত্বরে উপস্থিত থাকলেও তিনি বিষয়টি নিয়ে নীরবতা বজায় রাখেন। গত ২০ জানুয়ারি হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) সঙ্গে মডেল-অভিনেত্রী হৃতিকা গিরির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ছবিগুলি সামনে আসতেই শুরু হয় জল্পনা। এরপরই সামনে আসেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তিনি দাবি করেন, তাঁর সঙ্গে হিরণের (Hiran Chatterjee) আইনগতভাবে বিবাহবিচ্ছেদ সম্পূর্ণ হয়নি। সেই অবস্থায় দ্বিতীয় বিয়ে আইনসিদ্ধ নয় বলেও অভিযোগ তোলেন তিনি।

   

অনিন্দিতা চট্টোপাধ্যায় প্রকাশ্যে জানান, বিবাহবিচ্ছেদ না করেই তাঁর স্বামী দ্বিতীয়বার বিয়ে করেছেন। তিনি এই ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান। সেই মতো গত ২১ জানুয়ারি রাতে মেয়েকে নিয়ে আনন্দপুর থানায় পৌঁছে যান অনিন্দিতা। সেখানে হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে এবং বিষয়টি তদন্তের প্রক্রিয়া শুরু হয়।

 

 

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google