Hingalganj Blast: বারুদের স্তুপে বাংলা, হিঙ্গলগঞ্জে পরপর বিস্ফোরণ

রাতে পরপর বিস্ফোরণ। তার জেরে রাতভর আতঙ্ক। সকালে পরিস্থিতি আরও ভয়াবহ। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিস্ফোরণ ফের প্রমাণ করল বারুদের স্তূপে বাংলা। বসিরহাটের হিঙ্গলগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রাতে পরপর বিস্ফোরণ। তার জেরে রাতভর আতঙ্ক। সকালে পরিস্থিতি আরও ভয়াবহ। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিস্ফোরণ ফের প্রমাণ করল বারুদের স্তূপে বাংলা।

বসিরহাটের হিঙ্গলগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক জনের। আহত হয়েছেন একাধিক। জানা গিয়েছে, বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার দক্ষিণ বাঁকড়া গ্রামে বিস্ফোরণ ঘটে।

   

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বোমা তৈরির কাজ চলছিল। মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। পরপর বিস্ফোরণে হিঙ্গলগঞ্জে, মৃত ও আহতদের নিয়ে আতঙ্ক।

সুজন গাজি নামে এক যুবকের হাত উড়ে যায় বোমা বিস্ফোরণে। আরও কয়েকজন গুরুতর জখম। অভিযোগ এরা বোমা বাঁধছিল। কোনও কারণে বিস্ফোরণ ঘটে যায়। এরপর পরপর বোমা ফাটতে থাকে।

ঘটনার জেরে গ্রামবাসীরা আতঙ্কিত। তারা ভয়ে মুখ খুলছেন না। এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী।পঞ্চায়েত ভোট ঘিরে জেলার হিঙ্গলগঞ্জের সর্বত্র উত্তেজনা ছড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠিদ্বন্দ্ব আছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google