রাজ্যের মহিলাদের কাছে সব থেকে জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’ (Lakshmir Bhandar) নিয়ে গুরুতর অভিযোগ উঠল কলকাতা হাইকোর্টে। অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের প্রায় সাত হাজার মহিলা গত পাঁচ মাস ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না। এক বা দু’মাস নয়, টানা পাঁচ এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা।
এই মর্মে সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা (দায়ের করা হয়। মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। শুনানি চলাকালীনই বিষয়টির গুরুত্ব (Lakshmir Bhandar) অনুধাবন করে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের কাছে দু’সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করেছে।
মামলাকারীর পক্ষ থেকে আদালতে (Lakshmir Bhandar) জানানো হয়, ময়না ব্লকের বহু মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যোগ্য হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে কোনও অর্থ পাচ্ছেন না। অন্যদিকে শুনানি চলাকালীন আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, মামলা চলার কারণে কোনওভাবেই প্রকল্পের টাকা বন্ধ রাখা যাবে না।




















