দুই চমকপ্রদ রঙে বাজারে এল হার্লে-ডেভিডসনের সস্তার বাইক, কেনা যাবে আগের দামেই

জল্পনা সত্যি করে নতুন রঙের চাদর গায়ে জড়িয়ে ভারতের বাজারে লঞ্চ হল হার্লে-ডেভিডসনের (Harley-Davidson) সবচেয়ে সস্তার মোটরসাইকেল৷ আশা করি এতক্ষণে বুঝে গিয়েছেন। হ্যাঁ, এটি হচ্ছে হার্লে-ডেভিডসন এক্স৪৪০ (Harley-Davidson ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

জল্পনা সত্যি করে নতুন রঙের চাদর গায়ে জড়িয়ে ভারতের বাজারে লঞ্চ হল হার্লে-ডেভিডসনের (Harley-Davidson) সবচেয়ে সস্তার মোটরসাইকেল৷ আশা করি এতক্ষণে বুঝে গিয়েছেন। হ্যাঁ, এটি হচ্ছে হার্লে-ডেভিডসন এক্স৪৪০ (Harley-Davidson X440)৷ বাইকটির দুই ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে নতুন কালার অপশন। কী রঙ শুনবেন?

নতুন কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হল Harley-Davidson X440

   

Harley-Davidson X440-এবারে দুটি নতুন কালার পেয়েছে। এগুলি হল – মাস্টার্ড ও গোল্ডফিশ সিলভার। এই পেইন্ট স্কিমেও দেওয়া ত্রিমাত্রিক (3D) লোগো। টপ-এন্ড S ভ্যারিয়েন্টে একটি নতুন কালার যোগ করা হয়েছে। তা হচ্ছে – বাজা অরেঞ্জ। বলে দেওয়ার দরকার নেই যে, পুজোর আগে ক্রেতাদের চমক দিতেই নতুন রঙে হাজির করা হয়েছে বাইকটি।

কালার অপশনে হেরফের ঘটানো ছাড়া Harley-Davidson X440-এর কারিগরিতে কোন পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতোই এটি একটি ৪৪০ সিসি এয়ার-অয়েল-কুল্ড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন উপস্থিত। যা থেকে সর্বোচ্চ ২৭ বিএইচপি শক্তি এবং ৩৮ এনএম টর্ক উৎপন্ন হয়। মোটরের সঙ্গে সংযুক্ত ৬-গতির গিয়ারবক্স ও স্লিপার ক্লাচ। ১৮-১৭ ইঞ্চি অ্যালয় হুইলে ছোটে বাইকটি। রয়েছে KYD আপসাইড-ডাউন ফ্রন্ট ফর্ক এবং একটি মোনোশক। ডুয়েল চ্যানেল এবিএস সহ দু’চাকায় রয়েছে ডিস্ক ব্রেক।

650cc সেগমেন্টে Royal Enfield-এর একচ্ছত্র আধিপত্য শেষ, নতুন বাইক নিয়ে বড় ঘোষণা BSA-র

সবচেয়ে মজার বিষয়, নতুন কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হলেও Harley-Davidson X440-এর দাম বাড়ানো হয়নি। আগের মতোই এর টপ-এন্ড ট্রিম কিনতে খরচ পড়বে ৩.২৫ লাখ টাকা। আবার ভিভিড মডেলটির দাম পড়বে ৩.০৩ লাখ টাকা। প্রতিটি মূল্য এক্স-শোরুম মূল্য অনুযায়ী।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google