বিমানযাত্রীদের বড় স্বস্তি, ৬০% সিট বিনা অতিরিক্ত খরচে বেছে নেওয়ার নির্দেশ সরকারের

মুম্বই: গ্যাস সংকটের মাঝে সুখবর দিল সরকার।  বিমানযাত্রীদের জন্য এল সুখবর। এখন থেকে সিট বেছে নেওয়া বা অন্যান্য অতিরিক্ত খরচ কমাতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। এয়ারলাইন্সগুলোর ওপর নতুন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
government-new-rule-airlines-60-percent-seats-free-selection

মুম্বই: গ্যাস সংকটের মাঝে সুখবর দিল সরকার।  বিমানযাত্রীদের জন্য এল সুখবর। এখন থেকে সিট বেছে নেওয়া বা অন্যান্য অতিরিক্ত খরচ কমাতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। এয়ারলাইন্সগুলোর ওপর নতুন কিছু নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে যেকোনও ফ্লাইটের অন্তত ৬০ শতাংশ সিট যাত্রীরা কোনও অতিরিক্ত টাকা ছাড়াই বেছে নিতে পারবেন। আগে অনেক এয়ারলাইন্স ওয়েব চেক-ইন বা টিকিট কাটার সময় প্রায় সব সিটের জন্যই আলাদা টাকা নিত। এখন থেকে সেটি আর করা যাবে না।

যদি একাধিক যাত্রী একটি টিকিট বা পিএনআর (PNR) নম্বরের অধীনে ভ্রমণ করেন, তবে তাদের একই সঙ্গে বা পাশাপাশি সিট দিতে হবে। পরিবার বা বন্ধুদের জন্য এটি বড় স্বস্তি, কারণ আগে তাদের পাশাপাশি বসার জন্য বাড়তি টাকা দিতে হতো।

   

পাশাপাশি রয়েছে আরও কিছু নিয়ম খেলাধুলার সরঞ্জাম, বাদ্যযন্ত্র বা পোষা প্রাণী বিমানে বহনের ক্ষেত্রে এয়ারলাইন্সগুলোকে পরিষ্কার এবং সহজ নিয়ম তৈরি করতে বলা হয়েছে, যাতে যাত্রীদের কোনও বিভ্রান্তি না হয়।
প্রতিদিন প্রায় ৫ লাখেরও বেশি মানুষ বিমানে যাতায়াত করেন। সরকারের উদ্যোগ যাত্রীদের যাতায়াত যেন আরও সহজ এবং স্বচ্ছ হয়। শুধু সিট নয়, বিমানবন্দরে কম দামে খাবার (উড়ান যাত্রী ক্যাফে) এবং ফ্রি ওয়াই-ফাইয়ের মতো সুবিধাও বাড়ানোর চেষ্টা চলছে।

ফ্লাইট দেরি হলে, বাতিল হলে বা বোর্ডিং করতে না দিলে যাত্রীদের কী কী অধিকার আছে, তা এয়ারলাইন্সগুলোকে তাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে স্পষ্টভাবে দেখাতে হবে। এমনকি যাত্রীরা যাতে সহজে সবকিছু বুঝতে পারেন, তাই এই তথ্যগুলো শুধু ইংরেজি নয়, বরং আঞ্চলিক ভাষাতেও জানাতে হবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google