ফের গোকুলামে যোগদান করলেন নেলসন ব্রাউন

গতবার অনবদ্য ফুটবল খেলে ও সাফল্য পায়নি গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। শেষ পর্যন্ত সাঁইত্রিশ পয়েন্ট নিয়ে লিগে টেবিলের চতুর্থ স্থানেই শেষ করেছিল এই ফুটবল ক্লাব। সেটা ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Gokulam Kerala FC-signs-nelson-brown-return-lesotho-forward-joins-again

গতবার অনবদ্য ফুটবল খেলে ও সাফল্য পায়নি গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। শেষ পর্যন্ত সাঁইত্রিশ পয়েন্ট নিয়ে লিগে টেবিলের চতুর্থ স্থানেই শেষ করেছিল এই ফুটবল ক্লাব। সেটা যথেষ্ট হতাশ করেছিল ম্যানেজমেন্টকে। প্রবল হতাশা দেখা দিয়েছিল দলের ফুটবলারদের মধ্যে। তবে পুরনো সমস্ত কিছু ভুলে আসন্ন নয়া সিজনে ঘুরে দাঁড়িয়ে সাফল্য পেতে চাইছে দুইবারের আইলিগ জয়ীরা। তাই সবদিক মাথায় রেখে গত কয়েক বছরের মতো এবার ও একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করে চমক দিয়েছিল গোকুলাম। বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক ভারতীয় প্রতিভার দিকেও নজর ছিল তাঁদের।

সময় এগোনোর সাথে সাথেই তাঁদের অধিকাংশের সই করানোর কথা‌ জানিয়ে দিয়েছে দুইবারের আইলিগ জয়ী এই দল। তবে শুধুমাত্র ফুটবলার নয়। দলের কোচ সহ সাপোর্টিং স্টাফেদের ক্ষেত্রে ও সিজনের শুরুতে আমূল বদল এনেছিল ম্যানেজমেন্ট। সেইমতো নতুন দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল হোসে হেভিয়ার হাতে। ৫৩ বছর বয়সী এই স্প্যানিশ ম্যানেজারকে নিয়ে ব্যাপক প্রত্যাশা সকলের। কিন্তু মরসুমের শুরু থেকেই একের পর টুর্নামেন্টে নাস্তানাবুদ হয়েছে গোকুলাম। ব্যাপক অর্থ
খরচ করে ও দলের এমন বেহাল পরিস্থিতি কিছুতেই ভালোভাবে নিচ্ছে না ম্যানেজমেন্ট।

   

তবে এসবের মাঝেই দলের সুদিন ফেরাতে এবার লেসোথোর এক দাপুটে ফরোয়ার্ডকে দলের সঙ্গে যুক্ত করল ম্যানেজমেন্ট। তিনি থাবিসো নেলসন ব্রাউন। পূর্বে চীনের প্রথম ডিভিশনের ক্লাব জিয়াংঝি লুশানের সঙ্গে যুক্ত ছিলেন এই ফুটবলার। কিন্তু গত সিজনের মাঝামাঝি সময় প্রথমবারের মতো ভারতে খেলতে এসেছিলেন তিনি। পরবর্তীতে ম্যাচ যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন এই বিদেশি ফুটবলার। দশটির ও কম ম্যাচ খেলে প্রায় এগারোর ও বেশি গোল করে ফেলেছিলেন এই ফুটবলার। তবে এই নয়া মরসুমের শুরুতে যোগ দিয়েছিলেন বোয়েইউং কেট এফসিতে যোগদান করেছিলেন তিনি। কিন্তু খুব একটা প্রভাব বিস্তার করতে পারেননি।

স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে চুক্তি ভঙ্গ করেছিল কম্বোডিয়ার এই ফুটবল দল। তারপর এবার ফের যোগ দিলেন গোকুলাম কেরালা এফসিতে। নিজের পুরনো পারফরম্যান্স ধরে রাখাই এখন প্রধান লক্ষ্য এই তারকা ফুটবলারের।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google