সপ্তাহের শেষে রাজ্যে অপরিবর্তিত তেলের দাম

সপ্তাহের শেষে রাজ্যে অপরিবর্তিত জ্বালানির দাম (Petrol price today) । আজ শনিবার কলকাতা সহ রাজ্যে কোথায় কত দাম একবার দেখে নেওয়া যাক, পাশাপাশি দেশের অন্যান্য বড় শহরগুলিতে তেলের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Petrol and Diesel Fresh Prices Announced: Check Rates in Your City on May 3

সপ্তাহের শেষে রাজ্যে অপরিবর্তিত জ্বালানির দাম (Petrol price today) । আজ শনিবার কলকাতা সহ রাজ্যে কোথায় কত দাম একবার দেখে নেওয়া যাক, পাশাপাশি দেশের অন্যান্য বড় শহরগুলিতে তেলের দাম কোথায় কত, একনজরে দেখে নিন। 

Kolkata Weather: সারাদিন ঝমঝম বৃষ্টি, জারি লাল সতর্কতা!

   

শনিবার কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৯৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৭৬ টাকা। গত এক সপ্তাহে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। কলকাতার পাশাপাশি রাজধানী দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৬২ টাকা। মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৪৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৯৭ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম সামান্য কমে দাঁড়িয়েছে ১০০.৮৫ টাকা। এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৪৪ টাকা। চেন্নাইতে ডিজেলের দামে সামান্য পরিবর্তন লক্ষ্য করা গেলেও কলকাতা, মুম্বাই ও রাজধানী দিল্লিতে অপরিবর্তিত রয়েছে পেট্রোল-ডিজেলের দাম।

বাম আমলেও নিয়োগ দুর্নীতি, প্যানেল জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

শনিবার রাজ্যের জেলাগুলির মধ্যে দার্জিলিঙে পেট্রোলের দাম সর্বোচ্চ ১০৫. ৮০ টাকা। দেশের মধ্যে সবচেয়ে সস্তায় পেট্রোল পাওয়া যাচ্ছে আন্দামানে । এখানে লিটার প্রতি দাম ৮২.৪২ টাকা। উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনউতে আজ পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৬৫ টাকা। দেশের মধ্যে সবচেয়ে সস্তায় ডিজেলও পাওয়া যাচ্ছে আন্দামানেই। এখানে ডিজেলের লিটার প্রতি দাম ৭৮.০১ টাকা। উত্তর প্রদেশের রাজধানী শহরে ডিজেলের দাম ৮৭.৭৬ টাকা।

প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দামের পরিবর্তন হয় এবং নতুন দাম প্রকাশ করা হয়। পেট্রোল ও ডিজেলের দামের সঙ্গে আবগারি শুল্ক, ডিলার কমিশন, ভ্যাট সহ অন্যান্য জিনিস যোগ করার পর এর দাম মূল দামের থেকে প্রায় দ্বিগুণ হয়ে যায়।

মানুষের অ্যাম্বুলেন্সে তৃণমূল নেতার কুকুর, পেল হাইফাই চিকিৎসা!

ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা ৯২২৪৯৯২২৪৯ নম্বরে আরএসপি এবং তাদের সিটি কোড টাইপ করে তথ্য পেতে পারেন এবং বিপিসিএল গ্রাহকরা আরএসপি এবং তাদের সিটি কোড টাইপ করে ৯২২৩১১২২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে তথ্য পেতে পারেন। এছাড়া এইচপিসিএল গ্রাহকরা এইচপিপ্রাইস এবং তাদের সিটি কোড টাইপ করে এবং ৯২২২২০১১২২ নম্বরে পাঠিয়ে দাম জানতে পারেন।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google