HomeEntertainmentRaj Chakraborty: বউকেই তো খেয়েছি- সকলের সামনে শুভশ্রীকে কিস করা প্রসঙ্গে অকপট...

Raj Chakraborty: বউকেই তো খেয়েছি- সকলের সামনে শুভশ্রীকে কিস করা প্রসঙ্গে অকপট রাজ

Raj Chakraborty: ‘কেউ প্রশংসা করবে বা কটাক্ষ করবে বলে তো আমরা কিছু করিনি। চুমু খেতে ইচ্ছে হয়েছে তাই করেছি। সবসবময় করব। আমি আমার বউকে চুমু খেয়েছি, পাশের বাড়ির বউদিকে তো নয়। কে কী বলল তার জন্য তো আমি আমার বউকে কিস করা বন্ধ করতে পারি না। বরং আরও দুটো বেশি কিস করতে পারি।’ জলজ্যান্ত সোশ্যাল মিডিয়ার সামনে স্ত্রী শুভশ্রীকে কিস করা নিয়ে হাজারও কথা শুনতে হয়ে রাজ চক্রবর্তীকে। ছাড়া পাননি শুভশ্রীও। এবার সেই সমস্ত কটাক্ষের মোক্ষম জবাব দিয়েছেন রাজ নিজেই।

রাজ এক সাক্ষাৎকারে সরাসরি বলেছেন, ‘আমি বলব যে বউকে অন্তত প্রকাশ্যে চুমু খান। কিচ্ছু যায় আসে না। লুকিয়ে দরজা-জানলা বন্ধ করে বউকে কিস করতে হবে এমন মাথার দিব্যি কেউ দেয়নি। আপনার বউ, আপনি কিস করবেন সেটাই তো স্বাভাবিক।’ আসলে এই মুহূর্তে জমজমাট সংসার নিয়ে ভালোবাসার সপ্তম স্বর্গে বিরাজ করছেন রাজ শুভশ্রী দুজনেই। একে অপরের প্রতি প্রেম প্রকাশের কোনো সুযোগই হাত ছাড়া হতে দেন না তাঁরা। বর্ষবরণ থেকে শুরু করে যেকোনও বিশেষ দিন শুভশ্রীকে প্রকাশ্যে চুম্বন করেই পালন করেন রাজ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ছবিও। দেখে নিন।

   

এই মুহূর্তে বাবলি ছবির শুটিং নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন রাজ ও শুভশ্রী। কয়েকদিন আগেই ইউভানকে বাড়িতে রেখে শুটিংয়ের উদ্দেশ্যে উড়ে গিয়েছিলেন উত্তরবঙ্গে। মেয়ের জন্মের পর এটির শুভশ্রীর প্রথম ছবি। বুদ্ধদেব গুহর বাবলি নামের উপন্যাস অবলম্বনে নায়িকা শুভশ্রী ও নায়ক আবির চট্টোপাধ্যায়ের হাত ধরে রাজ চক্রবর্তীর পরিচালনায় তৈরি হচ্ছে সিনেমা বাবলি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly Fans Urbana (@subhashreegangulyfancluburbana)

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর