Vijay: রাশ্মিকা নয় কিয়ারার সঙ্গে সম্পর্কে জুড়তে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা !

‘খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রাশ্মিকা ও বিজয়’। এমন খবরই ঘুরছে লোকের মুখে মুখে। যদিও গত সোমবার গভীর রাতে বিজয় দেবেরাকোন্ডা ট্যুইট করেছেন ‘আবারও ভুল কথাবার্তা।’ ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
kiara-advani-in-vijay-deverakonda-next-film

‘খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রাশ্মিকা ও বিজয়’। এমন খবরই ঘুরছে লোকের মুখে মুখে। যদিও গত সোমবার গভীর রাতে বিজয় দেবেরাকোন্ডা ট্যুইট করেছেন ‘আবারও ভুল কথাবার্তা।’ যদিও তিনি টুইটে কোথাও স্পষ্ট ভাবে উল্লেখ করেননি কোন কথাকে ‘ভুল’ বলছেন ।

তবে অনুরাগীদের একাংশ মনে করছেন, রশ্মিকার সঙ্গে বিয়ের খবর উড়িয়ে দিতেই এই টুইট করেছেন বিজয়। আর এখন শোনা যাচ্ছে, বলিউড নায়িকা কিয়ারার সঙ্গে নতুন সম্পর্কে জুড়তে চলেছেন তিনি। তবে বিষম খাওয়ার কিছু নেই। রিয়েল লাইফে নয়, রিল দুনিয়ায় জুটি বাঁধতে চলেছেন বিজয় ও কিয়ারা। ‘নিন্নু কোরি’ পরিচালক শিবা নির্বানার সঙ্গে কথা চলছে বিজয় দেবেরাকোন্ডার। শোনা যাচ্ছে সেই ছবির প্রধান নারী চরিত্রের জন্য ভাবা হয়েছে কিয়ারা আডবাণীর নাম।

   

একইসঙ্গে শোনা যাচ্ছে ছবির আপাতত নাম ভাবা হয়েছে ‘ভিডি ১২’। যদিও নির্মাতারা ছবির ব্যাপারে এখনও কিছুই প্রকাশ্যে বলেননি। তবে এই খবর সত্যি হয় তাহলে ‘ভিডি ১২’ ছবিটি কিয়ারার কেরিয়ারে তৃতীয় তেলুগু ছবি হবে। এর আগে তিনি ‘ভরত আনে নেনু’ ও ‘বিনয়া বিধেয়া রামা’ ছবিতে অভিনয় করেছেন। মহেশবাবু ও রাম চরণের সঙ্গে কাজ করেছেন তিনি।

বিজয় দেবেরাকোন্ডার আগামী ছবি ‘লাইগার’-এর হাত ধরেই প্যান-ইন্ডিয়া অভিনেতা হিসেবে ডেবিউ করছেন। ছবিটি ২৫ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google