Alipurduyar: এক রাতেই ৩০ কৃষককে সর্বস্বান্ত গজরাজ দলের

আলিপুরদুয়ার: এক রাতেই ৩০ জন কৃষককে সর্বস্বান্ত করল গজরাজ দল৷ ৫০ বিঘা জমির আলু খেত তছনছ করল একপাল হাতি৷ পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশ কয়েক বিঘা জমির বিনস, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
elephant

আলিপুরদুয়ার: এক রাতেই ৩০ জন কৃষককে সর্বস্বান্ত করল গজরাজ দল৷ ৫০ বিঘা জমির আলু খেত তছনছ করল একপাল হাতি৷ পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশ কয়েক বিঘা জমির বিনস, মটরশুঁটিও৷ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের নাগরাকাটার আংরাভাসা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব খয়েরকাটায়৷

কার্যত সর্বস্বান্ত হওয়ার যোগাড় অন্তত ৩০ জন চাষির৷ দুলাল রায় নামে এক কৃষক হতাশাগ্রস্ত হয়ে ঘটনার দিন রাতেই হৃদরোগে আক্রান্ত হন বলে দাবি স্থানীয়দের৷ স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন লোকালয়ে হাতি ঢুকছে৷ কিন্তু বনদফতরের কোনো সক্রিয় ভূমিকা নেই৷ কিছুই করে না এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা৷

   

অন্যদিকে, ঘটনার পর বেশ কিছু কৃষক বন দফতরের নাথুয়া রেঞ্জে গিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করে আসেন৷ যদিও রেঞ্জার চন্দন ভট্টাচার্য জানান, আবেদন করলে নিয়ম মোতাবেক চাষিরা ক্ষতিপূরণ পাবেন৷ স্থানীয় সূত্রেই জানা গিয়েছে, পাশের জঙ্গল থেকে ৮-১০ টি হাতির একটি দল আলু চাষের জমিতে ঢোকে৷ কেউ পাহাড়ায় না থাকায় নির্বিচারে বিঘার পর বিঘা জমির আলু ও সেই সঙ্গে সবজি খেত লন্ডভন্ড করে দেয় গজরাজের দলটি৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google