সত্যিই কি ক্যানসারে আক্রান্ত দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবী!

ক্যানসারে আক্রান্ত দাক্ষিণাত্যের মেগাস্টার চিরঞ্জীবী। এমন খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন তারকা। আসল বিষয়টি জানালেন তিনি। ক্যানসার তাঁর কোনওদিনই হয়নি। একথা জানিয়েই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ক্যানসারে আক্রান্ত দাক্ষিণাত্যের মেগাস্টার চিরঞ্জীবী। এমন খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন তারকা। আসল বিষয়টি জানালেন তিনি।

ক্যানসার তাঁর কোনওদিনই হয়নি। একথা জানিয়েই বিবৃতিতে লিখলেন, ‘কিছু সময় আগে একটি ক্যানসার সেন্টারের উদ্বোধনে গিয়ে আমি ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানোর কথা বলেছিলাম। বলেছিলাম, সময়মতো মেডিক্যাল টেস্ট করালে ক্যানসারকে রুখে দেওয়া যায়।

   

আমি নিজে সচেতন হয়ে কোলন স্কোপ টেস্ট করেছিলাম। নন-ক্যানসার পলিপ হয়েছিল আমার, আর তা বাদ দেওয়া হয়েছে। আমি শুধু বলেছিলাম যদি আগে পরীক্ষা না করা হল, তাহলে ক্যানসারে আক্রান্ত হওয়ার ভয় থাকত।’

চিরঞ্জীবীর অভিযোগ, কিছু সংবাদমাধ্যম হয়তো তাঁর এই মন্তব্য ঠিকমতো বুঝতে পারেনি। ‘চিরঞ্জীবী ক্যানসারে আক্রান্ত’, ‘ক্যানসারের চিকিত্‍সা করিয়ে সুস্থ হয়েছেন তারকা’ এমন খবর ছড়াতে থাকে। এতে ভীষণভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেন তারকা।

অভিনেতা লেখেন, ‘আমার অনুরাগী-শুভাকাঙ্খিরা আরোগ্য কামনা করে মেসেজ পাঠাচ্ছেন। তাঁদের জন্যই এই বিবৃতি।

পাশাপাশি, এই ধরনের খবর প্রকাশ করা সাংবাদিকদের কাছে আবেদন: বিষয়বস্তু না বুঝে যা খুশি তাই-ই লিখে দেবেন না। এতে বহু মানুষ ভয় আর আঘাত পেয়েছেন।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google