Deucha Panchami: দেওচা পাচামিতে প্রথম পর্যায়েই ২০ হাজার কোটি লগ্নির আশা

কয়লা। মানে কালো সোনা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনির সন্ধান মিলেছে বাংলায়। বীরভূমের দেওচা পাচামিতে (Deucha Panchami Coal Block )।  বিশেষজ্ঞদের মতে, এই কয়লা খনির সৌজন্যে বদলে যাবে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Deucha Panchami Coal Block

কয়লা। মানে কালো সোনা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনির সন্ধান মিলেছে বাংলায়। বীরভূমের দেওচা পাচামিতে (Deucha Panchami Coal Block )।  বিশেষজ্ঞদের মতে, এই কয়লা খনির সৌজন্যে বদলে যাবে পশ্চিমবঙ্গের অর্থনীতি। সেই সঙ্গে লাগোয়া রাজ্য বিহার-ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের আর্থ সামাজিক ব্যবস্থাতেও বড় বদল আসবে। বিপুল বিনিয়োগ। সেই সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান।

সাড়ে তিন হাজার একর জমিতে গড়ে উঠবে দেওচা পাচামি প্রকল্প। দুই ধাপে কাজ হবে। রাজ্য সরকারের আশা শুধু প্রথম পর্যায়েই ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে।

   

শুধুমাত্র কয়লা নয়। বিশেষজ্ঞদের মতে, দেওচায় বিপুল পরিমাণ ব্যাসল্ট মজুত আছে। বাজারে ব্যাসল্ট পাথরের বিপুল চাহিদা। রাস্তা, ব্রিজ, বহুতল তৈরিতে ব্যাসল্ট পাথরের প্রয়োজন হয়। বিপুল চাহিদা সম্পন্ন ব্যাসল্ট পাথর বিপুল পরিমাণে রয়েছে বীরভূমের দেওচা পাচামিতে।

প্রাথমিক পর্যায়ের সমীক্ষায় পাওয়া তথ্য অনুযায়ী, দেওচা পাচামির ৪৩০ একর এলাকায় ব্যাসল্ট রয়েছে। মজুত ব্যাসল্টের পরিমাণ কমপক্ষে ১৪২ মিলিয়ন টন। বাজারদর সাড়ে পাঁচ হাজার কোটি টাকা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google