Cyclone Gulab Live Updates: কলকাতায় বৃষ্টির সঙ্গী হবে ঝড়ও, সতর্কতা হাওয়া অফিসের

নিউজ ডেস্ক: গুলাবের জেরে শহরে শুরু হল বৃষ্টি। ১১.৫৬ মিনিটে আবহাওয়া দফতর জানায়। এই গুলাবের (Cyclone Gulab) প্রভাব তেমনভাবে না পড়লেও ঘূর্ণাবর্ত বিপুল বৃষ্টি তো দেবেই সঙ্গে ঝড়ের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Cyclone Gulab

নিউজ ডেস্ক: গুলাবের জেরে শহরে শুরু হল বৃষ্টি। ১১.৫৬ মিনিটে আবহাওয়া দফতর জানায়। এই গুলাবের (Cyclone Gulab) প্রভাব তেমনভাবে না পড়লেও ঘূর্ণাবর্ত বিপুল বৃষ্টি তো দেবেই সঙ্গে ঝড়ের সম্ভাবনাও রয়েছে এমনটাই জানিয়ে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের বিশেষ নজর গুলাবের পিছু পিছু আসা ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, “পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটু ঘূর্ণাবর্ত তৈরি হবে ২৭ সেপ্টেম্বর। এর জেরে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। সেটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে ২৯ তারিখ এসে পৌঁছাবে বাংলার উপকূলে। এর জেরে ঝড়ো হাওয়া এবং প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।”

   

২৮ ও ২৯ তারিখ কমলা সতর্কতা জারি করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর কলকাতায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে। ২৯ সেপ্টেম্বরেও একই রকম।গতিতে শহরে বইবে ঝড়ো হাওয়া। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। এই দুই দিনেই পূর্ব মেদিনীপুর,উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণায় সর্বোচ্চ ৬৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।

এদিকে গুলাবের জেরে আজ ২৬ তারিখ ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুরে। ২৭ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরের পাশাপাশি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণায় ভারী বৃষ্টি হতে পারে। উপকূলে কখনও কখনও ঝড়ের গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছে যাবে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

সন্ধেয় অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমের কাছে আছড়ে পড়বে ‘গুলাব’। শেষ আপডেট জানাচ্ছে যে, গোপালপুর থেকে ৩০০ কিমি দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। কলিঙ্গপত্তম থেকে দূরত্ব ৩৭০ কিমি। ঝড় ক্রমেই তা পশ্চিম দিকে এগাচ্ছে। আজ বিকেলেই যা কলিঙ্গপত্তনম ও গোপালপুরের মধ্য দিয়ে প্রবেশ করার কথা।

আইএমডি-র তরফে কমলা সর্তকতা জারি করা হয়েছে পুরি, নয়াগড়, কালাহান্ডির মত জেলাগুলিতে। অর্থাৎ এই এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হলুদ সর্তকতা জারি রয়েছে ভদ্রক, কেন্দ্রপাড়া, বালাসোর, কটক, সোনপুর, নোয়াপাড়া এলাকায়। এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি হবে।

অনুমান করা হচ্ছে আজ সন্ধ্যের সময় সর্বোচ্চ ৯৫ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় বইতে পারে। পুরী, কেন্দ্রপাড়া, কোরাপুট অঞ্চলে ঘূর্ণিঝড়ের গতি হতে পারে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার। বাংলা, ওড়িশা, অন্ধ্র তিন রাজ্যেরই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে না করা হয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google