Malda: এক মঞ্চে! রাজ্যে তৃণমূল-বাম জোট? সুজনের সাফাই

দুর্নীতির ইস্যুতে বারবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতাকে নিশানা করেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনিই কিনা তৃণমূলের সাথে একই মঞ্চে! পাশে প্রাক্তন মন্ত্রী ও হেভিওয়েট তৃ়নমূল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দুর্নীতির ইস্যুতে বারবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতাকে নিশানা করেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনিই কিনা তৃণমূলের সাথে একই মঞ্চে! পাশে প্রাক্তন মন্ত্রী ও হেভিওয়েট তৃ়নমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চক্রবর্তী। ফলে সুজন বিপাকে। বিব্রত সিপিআইএম। মুচকি হাসছে তৃণমূল।

এ ঘটনা মালদার। মঙ্গলবার ইংরেজবাজার পুরসভার উদ্যোগে নেতাজি মোড়ে সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনের মঞ্চে উপস্থিত ছিলেন মালদা পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সেখানে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীকে দেখে হতবাক তৃণমূলের নেতারাও। আর বাম নেতৃত্ব নিরুত্তর। তবে জেলা তৃণমূল এবং সিপিআইএমের তরফে বলা হয় এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।

   

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google