সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী!

সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কেরলের ওয়েনাড আসনের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন কংগ্রেস নেতা (Rahul Gandhi)। তবে উত্তর প্রদেশের রায়বরেলির আসনটি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
congress-leader-rahul-gandhi-resigns-from-wayanad-seat

সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কেরলের ওয়েনাড আসনের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন কংগ্রেস নেতা (Rahul Gandhi)। তবে উত্তর প্রদেশের রায়বরেলির আসনটি ধরে রেখেছেন তিনি। আজ, লোকসভা অধিবেশন শুরুর দিন প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবকে ইস্তফাপত্র দেন রাহুল।

কংগ্রেসের হেভিওয়েট নেতা রাহুল গান্ধীর সাংসদ পদের ইস্তফাপত্র গ্রহণ করেছেন প্রোটেম স্পিকার। এবারের লোকসভা নির্বাচনে কেরলের ওয়েনাড এবং উত্তর প্রদেশের রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সনিয়া-পুত্র। সেই কারণে সংসদীয় নিয়ম মেনে একটি আসন ছাড়তেই হত তাঁকে। কেরলের ওয়েনাড আসনটি ছাড়ার সিদ্ধান্ত নেন রাহুল।

   

ওয়েনাড থেকে কংগ্রেসের তরফে উপনির্বাচনে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী। ১৭ জুন প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই প্রিয়াঙ্কা বলেছিলেন, ওয়েনাডের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুব খুশি। ওয়েনাডবাসীকে আমি রাহুল গান্ধীর অনুপস্থিতি অনুভব করতে দেব না। আমি কঠোর পরিশ্রম করব। সবাইকে খুশি করার এবং একজন ভালো জনপ্রতিনিধি হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব।

পদ হারালেন গয়াল! জেপি নাড্ডাকে বিরাট দায়িত্ব দিল বিজেপি

একই সঙ্গে কংগ্রেস নেত্রী আরও বলেন, রায়বরেলি এবং অমেঠির সঙ্গে আমার খুব পুরানো সম্পর্ক রয়েছে এবং এটি কোনওভাবেই ভেঙে যাবে না। রায়বরেলিতে আমি আমার ভাইকেও সাহায্য করব। আমরা দু’জনেই রায়বরেলি ও ওয়েনাডে উপস্থিত থাকব।

অন্যদিকে রাহুল গান্ধী বলেন, প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনে লড়াই করতে চলেছেন এবং আমি আত্মবিশ্বাসী যে উনি নির্বাচনে জিততে চলেছেন। ওয়েনাডবাসী ভাবতেই পারেন যে তাঁদের দুজন পার্লামেন্ট সদস্য আছে, একজন আমার বোন আর অন্যজন আমি। ওয়েনাডের মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা।

কেরল কংগ্রেসের সভাপতির মতে, ওয়েনাডের পরিবর্তে রাহুল রায়বরেলিকে বেছে নেওয়ার অন্যতম কারণ, তাঁর রাজনৈতিক ব্যস্ততা আগামী দিনে আরও বাড়বে। স্বভাবতই দিল্লি থেকে কাছে রায়বরেলির সাংসদ থাকা তাঁর জন্য সহজ হবে। গত পাঁচ বছর ওয়ানাডের সাংসদ হিসাবে তিনি এলাকার জন্য যথেষ্ট করেছেন।

লোকসভায় ঢুকতেই কংগ্রেস সাংসদের চোখে জল! কী এমন ঘটল?

রাহুল গান্ধী রায়বরেলির সাংসদ থেকে যাওয়ার নেপথ্যে অনেক বেশি কাজ করবে উত্তর প্রদেশের রায়বরেলি লোকসভার সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্কের বিষয়টি। মা সনিয়া রায়বরেলি থেকে চারবার জিতে লোকসভায় গিয়েছেন।

এছাড়া রাহুলের ঠাকুমা ইন্দিরা গান্ধী রায়বরেলি থেকে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন। ফলে রায়বরেলির সাংসদ থাকাটা রাহুলের জন্য অনেক বেশি রাজনৈতিক বার্তাবহ সিদ্ধান্ত হবে। একই সঙ্গে তিনি বিরোধী দলনেতা হলে আগামীদিনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তাঁর নাম সামনের সারিতে থাকবে।

দিল্লি থেকে মিলেছে বড় বার্তা! বিরাট ধামাকার অপেক্ষায় দিলীপ

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google