Mohun Bagan SG: চোট পাওয়ার ‘৯০% কারণ’ প্রকাশ্যে আনলেন বাগান কোচ

মোহন বাগান সুপার জায়ান্টে (Mohun Bagan SG) চোটের ঘনঘটা। একজন সুস্থ হয় তো অন্য একজন চোটের কবলে। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে নামের আগেও বাগানের চোট সমস্যা অব্যাহত রয়েছে। ...

By Rana Das

Published:

Follow Us
Mohun Bagan SG Squad

মোহন বাগান সুপার জায়ান্টে (Mohun Bagan SG) চোটের ঘনঘটা। একজন সুস্থ হয় তো অন্য একজন চোটের কবলে। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে নামের আগেও বাগানের চোট সমস্যা অব্যাহত রয়েছে। ধারাবাহিকভাবে কেন এত চোট সমস্যা? ম্যাচের আগে এই প্রশ্নের মুখে পড়েছিলেন মোহন বাগান সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্ডো (Coach Juan Ferrando)।

দলের চোট সম্পর্কে বলতে গিয়ে বাগান কোচ বলেছেন, “আমাদের চোটগুলোর দিকে যদি দেখেন, তা হলে দেখবেন চিকিৎসার প্রক্রিয়া নিয়ে কোনও সমস্যা নেই। যে ভাবে চোটগুলো হয়েছিল বা হচ্ছে, সেগুলো গুরুতর । গত মরশুমে মনবীর ট্যাকল করতে গিয়ে চোট পায়। দীপক টাঙরির গোড়ালিতে পিছন থেকে মারা হয়েছিল। কাউকো নিজেই জোরালো ট্যাকল করতে গিয়ে লিগামেন্টে গুরুতর চোট পেয়ে বসে। বুমোস, কার্লও ট্যাকল করতে গিয়ে চোট পায়।”

   

চোট সমস্যা যে গত মরসুম থেকেই স্প্যানিশ কোচকে ভোগাচ্ছে সেটা তার মন্তব্য থেকে স্পষ্ট। এরপর তিনি যোগ করেছেন, “৯০ শতাংশ চোট হয়েছে ট্যাকল করতে গিয়ে বা প্রতিপক্ষের কড়া ট্যাকলের ফলে। কুঁচকির চোট বা হ্যামস্ট্রিং তো যে কোনও সময়েই হতে পারে। এগুলো পরিস্থিতি থেকে তৈরি হয়। এগুলো ফুটবলেরই অঙ্গ। হতে পারে মোহনবাগানের প্রতিপক্ষরা একটু বেশিই আগ্রাসী ফুটবল খেলে। তবে এই নিয়ে মেডিক্যাল স্টাফ, ফিটনেস কোচদের বা তাদের প্রক্রিয়াকে দোষ দিয়ে লাভ নেই।”

কোচ এটাও স্বীকার করে নিয়েছে যে দলের সময় এখন ভালো যাচ্ছে না, “আমরা এখন সেরা সময়ের মধ্যে নেই। কিন্তু এটাই তো আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমরা নিতে পারি কি না দেখা যাক। আমাদের ইতিবাচক থেকে পরিশ্রম করে যেতে হবে। এখনও প্রথম লেগের তিনটে ও দ্বিতীয় লেগের এগারোটা ম্যাচ বাকি আছে। সুপার কাপ আছে জানুয়ারিতে।”

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google