Salman Khan: চলচ্চিত্র উৎসবে ভাইজানের সাথে তাল মেলালেন মমতা

মঙ্গলবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হল। অনুষ্ঠানে যোগ দেন সলমন খান। মঞ্চে উঠে ‘বাংলার মাটি বাংলার জল…’, গেয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Mamata Salman at KIFF

মঙ্গলবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হল। অনুষ্ঠানে যোগ দেন সলমন খান। মঞ্চে উঠে ‘বাংলার মাটি বাংলার জল…’, গেয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক যোগে মঞ্চে উঠে গান ধরলেন ইমন চক্রবর্তী, অদিতি মুন্সি, মনোময় ভট্টাচার্য, ইন্দ্রনীল, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর বাগচি। সঞ্চালনায় অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী জুন মালিয়া। মঞ্চে নাচের তালে মেতে ওঠেন অনিল কাপুর থেকে সলমন খান। মঞ্চে ভাইজানের সাথে তাল মেলান মমতাও। এই অনুষ্ঠানের থিম গান গেয়েছেন গায়ক অরিজিৎ সিং। সেই তালে তালে মুখ্যমন্ত্রীর সঙ্গে নাচতেও দেখা গেল তাঁকে। 

   

বিশেষ অতিথির তালিতায় উপস্থিত ছিলেন অনিল কাপুর, মহেশ ভাট, সলমন খান, সৌরভ গঙ্গোপাধ্যায়, শত্রঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, পালেভ লুঙ্গিন, অ্যাঞ্জেলা, লরেন্স কার্ডিস, অন্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দিপঙ্কর দে, লিলি চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ রায়, অঞ্জন দত্ত, সাবিত্রী চট্টোপাধ্যায়, সব্যবাচী চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী। সকলকে উত্তরীয় দিয়ে সম্মান জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, টোটা রায়চৌধুরী, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, ঋতুপর্না সেনগুপ্ত, রুক্মিনী মৈত্র এবং অন্যরা।

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে আজ চাঁদের হাট। আজ সকালেই শহরে চলে আসেন ‘ভাইজান’ সলমন খান। এত বছর কেআইএফএফ-এর উদ্বোধনের মঞ্চে দেখা যেত শাহরুখ খান-অমিতাভ বচ্চন। দুই মহারথীই ব্যক্তিগত কারণে কিফ-কে না বলে দিয়েছেন। এবারে তাঁদের মঞ্চে না দেখা গেলেও এবারে থাকলেন সলমন খান।

আজ অর্থাৎ মঙ্গলবার ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন অনুষ্ঠানে সলমন খানকে। এবার তাঁর সেই চাওয়া পূর্ণ করতেই মঙ্গলবার ভোররাত্রেই সঙ্গীসাথী নিয়ে শহরে হাজির হন তিনি। মঙ্গলবার সকালে বিমানবন্দর থেকে বের হওয়ার সময়েই উপস্থিত ছিল সংবাদমাধ্যম। সেখানেই সলমনকে সকলের উদ্দেশে হাত নাড়তেও দেখা যায়। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়।

এই বছরেই শহরে আসেন সলমন খান। আকাশনীল হাফ-হাতা শার্ট আর ডেনিম পরে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করেন। সলমনকেও আপ্যায়নের কোনও ত্রুটি রাখেননি মমতা। সেখানেই কিফে আসার প্রস্তাব দেওয়া হলে সলমন। ভাইজান তখনই জানিয়েছিলেন তিনি চেষ্টা করবেন। অবশেষে তিনি কথা রাখলেন, সিটি অফ জয়-তে এলেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google