“IT পার্ক বন্ধ করে রাস্তা ঠিক করুন!” তথ্যপ্রযুক্তি কর্মীর পোস্টে নেটদুনিয়ায় ঝড়

বেঙ্গালুরু: যানজট, খানাখন্দে ভরা রাস্তার বেহাল দশা। ব্যস্ত সময়ে অফিস পৌঁছনো কোনও যুদ্ধ জয়ের থেকে কম নয়। নিত্যদিনের এই হয়রানিতে বীতশ্রদ্ধ হয়ে সমাজমাধ্যমেই ক্ষোভ উগড়ে দিলেন তথ্যপ্রযুক্তি (IT) ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বেঙ্গালুরু: যানজট, খানাখন্দে ভরা রাস্তার বেহাল দশা। ব্যস্ত সময়ে অফিস পৌঁছনো কোনও যুদ্ধ জয়ের থেকে কম নয়। নিত্যদিনের এই হয়রানিতে বীতশ্রদ্ধ হয়ে সমাজমাধ্যমেই ক্ষোভ উগড়ে দিলেন তথ্যপ্রযুক্তি (IT) কর্মী।

বেঙ্গালুরুতে কর্মরত অমরনাথ শিবশঙ্কর বেঙ্গালুরুর রাস্তাঘাট এবং নিষ্কাশন ব্যবস্থার মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কর্ণাটক সরকারের (Karnataka Government) প্রতি ব্যবসায়িক ধারাবাহিকতা পরিকল্পনা (BCP) চালু করার দাবীতে সরব হয়েছেন। সেইসঙ্গে রাস্তাঘাটের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আইটি (IT) কোম্পানিগুলিকে কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতির দাবী জানিয়েছেন তিনি।

   

এক্সে অমরনাথ লেখেন, “কোভিডের সময় আউটার রিং রোড, আইটিপিএল, ইলেকট্রনিক সিটি, মান্যতা টেক পার্ক, বাগমানে টেক পার্ক ইত্যাদির আইটি কোম্পানিগুলি কর্মীদের সম্পূর্ণভাবে ‘রিমোট’ বা বাড়ি থেকে কাজ (Work from Home) করার মডেল অবলম্বন করেছিল। সরকার যদি সেই সময় আইটি সংস্থাগুলিকে এই নির্দেশ দিতে পারে, তাহলে এখনও তা পারবে। অফিস যেতে গিয়ে কর্মীদের সময় নষ্ট হচ্ছে। ওই সময়টাকে তাঁরা কোম্পানির জন্যই গঠনমূলক কাজে লাগাতে পারবে”।

আইটি পার্ক বন্ধ করাই কি সমস্যার সমাধান?

অমরনাথ শিবশঙ্করের পোস্টে ইতিমধ্যেই সমাজমাধ্যমে ঝড় উঠেছে। শহরের অবকাঠামোগত দুর্দশা নিয়ে আলোচনা শুরু করেছেন বেঙ্গালুরুতে কর্মরত নেটিজেনরা। অনেকেই অমরনাথের প্রস্তাবকে স্বাগত জানালে অনেক নেটিনেজই আবার তাঁর বিরধীতাও করেছেন।

একদিকে একজন ইউজার লিখেছেন, “বাড়ি ঠিক না করা পর্যন্ত বাড়ি থেকে কাজ করো। #FixBengaluru হয়তো শহরের সেরা অবকাঠামো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে।” পাশাপাশি আরও একজন ব্যবহারকারীর বক্তব্য,

“সরকার যদি মানুষের প্রতি আন্তরিক হয়, তাহলে এভাবেই কাজ করা উচিত।” যদিও অন্য এক ইউজার অমরনাথের যুক্তিতে সম্মত হননি। তিনি বলেন, “এই সমাধানের আবার বাস্তবিক কিছু সমস্যা রয়েছে। কোভিডের মত বর্তমানে আমরা বিশ্বব্যাপী সংকটে নেই। তাই মূল কোম্পানিগুলি (GCC) চায় তাদের কর্মীরা কেবল ভারতে নয়, বিশ্বব্যাপী অফিস থেকেই কাজ করুক।”

পাশাপাশি, “আইটি পার্কগুলি বন্ধ হয়ে গেলে হোটেল, খাবারের দোকান এবং পিজি-র মতো স্থানীয় ব্যবসাগুলি প্রভাবিত হবে। মানুষ গাড়ি বা দুই চাকার গাড়ি কেনা বন্ধ করে দেবে এবং অটোমোবাইল শিল্প আবার ক্ষতিগ্রস্ত হবে। কোনও গ্রাহক না থাকার কারণে ভাড়া বাজার এবং রিয়েল এস্টেট বাজার ক্ষতিগ্রস্ত হবে”, বলে উলেখ করেন তিনি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google