বিশ্ব টিটি চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে খেলতে লন্ডনে যাচ্ছে বাংলার সিন্ড্রেলা

কলকাতা: আসন্ন বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের দলে জায়গা করে নিয়েছে বাংলার সিন্ড্রেলা দাস (Cinderella Das )। মণিকা বাত্রা, সৃজা আকুলা, দিয়া চিতালে, যশস্বিনী ঘোড়পাড়ের সাথে জাতীয় দলে এবার খেলবে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
cinderella-das-world-table-tennis-championship-london-india-selection

কলকাতা: আসন্ন বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের দলে জায়গা করে নিয়েছে বাংলার সিন্ড্রেলা দাস (Cinderella Das )। মণিকা বাত্রা, সৃজা আকুলা, দিয়া চিতালে, যশস্বিনী ঘোড়পাড়ের সাথে জাতীয় দলে এবার খেলবে কলকাতার সিন্ড্রেলা। এবার সিনিয়রদের মধ্যে নিজেকে প্রমাণ করার লড়াই ষোলো বছরের সিন্ড্রেলার।

আগামী ২৮ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত লন্ডনে আয়োজিত হবে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। বাংলার টেবিল টেনিস সংস্থাকে চিঠি পাঠিয়ে সিন্ড্রেলাকে জাতীয় দলে ডেকেছে ভারতীয় টেবিল টেনিস সংস্থা। সেই চিঠিতে জানানো হয়েছে, বিশ্ব টিটি চ্যাম্পিয়নশিপ খেলতে হলে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-এর থেকে ছাড়পত্র নিতে হবে সিন্ড্রেলাকে। এছাড়া বিদেশে যাওয়ার জন্য ভিসাও করাতে হবে তাঁকে।

   

গত জানুয়ারি মাসে বডোদরায় জোড়া পদক জিতেছিল কলকাতার সিন্ড্রেলা। সার্থক আর্যের সঙ্গে জুটি বেঁধে অনূর্ধ্ব-১৯ মিক্সড ডাবলস জিতেছিল। অনূর্ধ্ব-১৭ মেয়েদের সিঙ্গলসও চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতার এই কিশোরী। এমনকি জাতীয় চ্যাম্পিয়নশিপে রানার্স হয়েছে সে। বর্তমানে সিঙ্গলসে দেশের দু’নম্বর এবং বিশ্বের ১৫২ নম্বর খেলোয়াড়, আর ডাবলসে দেশের ১ নম্বর। বয়সে ছোট হলেও নিজের প্রতিভার জেরে জাতীয় দলে জায়গা করে নিল সে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google