Kolkata Fire: জ্বলছে সেন্ট্রাল অ্যাভিনিউর অফিস, পুড়ছে সরকারি ফাইল

ভয়াবহ অগ্নিকাণ্ড। (kolkata fire) কলকাতার বহুতলে আগুন। অনেক দূর থেকে আগুন আর কালো ধোঁয়া দেখা যাচ্ছে। সকাল ১০টা নাগাদ আগুন লাগে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি বহুতলে। ওই ভবনে কয়েকটি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভয়াবহ অগ্নিকাণ্ড। (kolkata fire) কলকাতার বহুতলে আগুন। অনেক দূর থেকে আগুন আর কালো ধোঁয়া দেখা যাচ্ছে। সকাল ১০টা নাগাদ আগুন লাগে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি বহুতলে। ওই ভবনে কয়েকটি সরকারি দফতরের অফিস আছে। গুরুত্বপূর্ণ ফাইল পুড়ছে।

রাজ্যে বারবার সরকারি দফতরে আগুন লাগছে কেন? এই প্রশ্ন উঠছে। প্রতিবারই অগ্নিকাণ্ডে নষ্ট হচ্ছে বহু সরকারি ফাইল

   

কলকাতায় ৪৫ নম্বর গণেশচন্দ্র অ্যাভিনিউতে পাঁচতলায় আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন পৌঁছেছে। কী থেকে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ব্যস্ত সময়ে অফিস এলাকায় আগুন লাগায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, আগুন লাগার কিছুক্ষণ পরেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আগুন ছড়িয়ে পড়তে থাকে। ওই ভবনেই রাজ্যের জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের অফিস। অগ্নিকাণ্ডে বহু সরকারি নথি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সেখানের কর্মচারীরা। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

জানা যাচ্ছে, সকাল ১০টা নাগাদ কয়েকজন কর্মী সেখানে পৌঁছে গেছিলেন। আগুন লাগতেই তাঁরা বেরিয়ে এসেছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পাঁচতলার যে ঘরে রয়েছে নথিপত্র, সেখানেও পৌঁছেছে আগুন। ভিতরে প্রবেশ করতে পারছেন না দমকলকর্মীরা। পাশের বিল্ডিং থেকে জল দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। আগুনের তাপে ভবনের ভিতরে চাঙড় ভেঙে পড়ছে।

উল্লেখ্য, ব্যস্ত এলাকার বহুতলে এভাবে আগুন লেগে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রথমে দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরে আগুন নেভাতে না পেরে আরও চারটি ইঞ্জিন নিয়ে আসা হয়।

দ্রুত আগুন নেভানোর জন্য ইতিমধ্যেই গোটা ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আগুনের তাপে ভবনের অধিকাংশ কাঁচের জানলা ফেটে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google